বাংলাদেশ

সন্তান অপ্রতিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে ক্ষুব্ধ মা

প্রতিবেদক
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার
সব খবর

১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। গত মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা তাঁর বাসায় দেখা করতে গেলে তিনি এই ক্ষোভের কথা জানান। নাহিদা বেগম বলেন, আমার দুধের শিশুকে নিয়ে যারা ব্লেমিং করছে, তা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। তিনি অভিযোগ করেন, অপ্রতিমকে মিষ্টি কথায় ভুলিয়ে বন্ধু বানিয়ে এখন তাকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে।

নাহিদা বেগম জানান, বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপ্রতিমকে নানাভাবে ভিকটিম ব্লেমিং করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কেন তার সন্তানকে এভাবে ছোট করা হচ্ছে। নাহিদা বেগম আরও বলেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি বহু মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। যদি সেই ক্ষোভ থেকে তার ছেলেকে টার্গেট করা হয়ে থাকে, তবে তা তিনি মেনে নেবেন না। তিনি কেবল নিজের ছেলের বিচার চান না, বরং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা জেল থেকে বের হয়ে যেন আর কোনো শিশুর জীবন ধ্বংস করতে না পারে, সেজন্য সুষ্ঠু বিচার দাবি করেছেন।

গত মঙ্গলবার রাতে অপ্রতিমের মা-বাবার সঙ্গে দেখা করতে যান কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক। তিনি জানান, অপ্রতিমের পরিবারকে সমবেদনা জানাতেই তারা সেখানে গিয়েছেন। নাহিদা বেগম তাকে জানিয়েছেন যে, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম উচ্ছৃঙ্খল ছিল বলে অপপ্রচার চালাচ্ছে, যা সন্তান হারানো মা-বাবাকে আরও কষ্ট দিচ্ছে।

এদিকে, অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে জানিয়েছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আইনজীবীরা এই নীতিগত অবস্থান নিয়েছেন। তবে আসামিদের আইনগত অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের ব্যবস্থা থাকবে, যাতে একতরফা বিচার না হয়।

বিশ্ববিদ্যালয় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম, সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, পিপি কাইমুল হক, জিপি তারেক আবদুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।