বিনোদন

১০ বছর পর ‘গবলিন’–এর শুটিং স্পটে স্মৃতিচারণে মাতলেন শিল্পীরা

প্রতিবেদক
মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সব খবর

দক্ষিণ কোরিয়ার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কে-ড্রামা ‘গবলিন’ প্রচারের ১০ বছর পার হয়েছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই নাটকটি আজও ভক্তদের কাছে সমানভাবে সমাদৃত। এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে সম্প্রতি এক আড্ডায় মিলিত হন নাটকের প্রধান অভিনয়শিল্পী গং ইউ, ইউ ইন-না, কিম গো-উন ও লি ডং-উক। তাঁদের এই পুনর্মিলনী নিয়ে কোরীয় টিভি চ্যানেল টিভিএন শনিবার ‘গবলিন টেন্থ অ্যানিভার্সারি ট্রিপ’–এর প্রথম পর্ব প্রচার করেছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিল্পীরা দক্ষিণ কোরিয়ার গাংনিউং শহরে ভ্রমণ করেন, যেখানে নাটকটির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছিল। দীর্ঘ এক দশক পর আবারও তাঁদের একসঙ্গে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ভক্তরা। নাটকে অমর গবলিন কিম শিন চরিত্রে অভিনয় করা গং ইউ বলেন, ‘গবলিন এখনো শীত এলেই মানুষের মনে পড়ে। এটি আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল শীতের স্মৃতি।’

নাটকের শুটিং শেষ হলেও শিল্পীদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব অটুট রয়েছে। লি ডং-উক জানান, গত বছর তাঁদের এক আড্ডায় নাটকের ১০ বছর পূর্তিতে বিশেষ কিছু করার পরিকল্পনা নেওয়া হয়। কিম গো-উন ও গং ইউ একই এলাকায় বসবাস করায় তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে। পুরোনো দিনের কথা স্মরণ করে গং ইউ মজা করে বলেন, ‘তখন যে আমার জীবনের সবচেয়ে ভালো সময় ছিল, তা বুঝতে পারিনি।’ উত্তরে ইউ ইন-না বলেন, ‘আমাদের সময় এখনো শেষ হয়ে যায়নি।’

ভ্রমণের এক পর্যায়ে চার অভিনয়শিল্পী জুমুনজিন ব্রেকওয়াটারে যান। এটি সেই জায়গা, যেখানে নাটকের অন্যতম জনপ্রিয় দৃশ্য—কিম শিন ও জি উন-তাকের প্রথম সাক্ষাতের দৃশ্যটি ধারণ করা হয়েছিল। এখনো জায়গাটি ভক্তদের কাছে বিশেষ দর্শনীয় স্থান। সেখানে গিয়ে গং ইউ ও কিম গো-উন নাটকের সেই বিখ্যাত দৃশ্যটির পুনরাবৃত্তি করেন, যেখানে লাল স্কার্ফ ও বাকউইট ফুলের মুহূর্তটি ছিল। গং ইউ হাসতে হাসতে মন্তব্য করেন, ‘অদ্ভুত লাগছে। মনে হচ্ছে, ১০ বছর পর আমার কনে উন-তাককে বড় হয়ে দেখছি।’ কল্পনা, প্রেম ও আবেগের মিশেলে নির্মিত ‘গবলিন’ আজও কোরিয়ান বিনোদনজগতের অন্যতম আলোচিত কাজ হিসেবে টিকে আছে।