অপরাধ

শিমগাছ রোপণ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা ইরাকে আরচারদের সাহস জোগালেন বাংলাদেশের রাষ্ট্রদূত ইরাকে আরচারদের সাহস জোগালেন বাংলাদেশের রাষ্ট্রদূত রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহারণে আজ এল ক্লাসিকোর উত্তেজনা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহারণে আজ এল ক্লাসিকোর উত্তেজনা এনআইডি ছাড়া অপ্রাপ্তবয়স্কদের হোটেলে রুম ভাড়ায় কড়াকড়ি এনআইডি ছাড়া অপ্রাপ্তবয়স্কদের হোটেলে রুম ভাড়ায় কড়াকড়ি সময় ও চেতনার রহস্য: অলিভার স্যাকসের দৃষ্টিতে জীবনের প্রবাহ সময় ও চেতনার রহস্য: অলিভার স্যাকসের দৃষ্টিতে জীবনের প্রবাহ সম্পদ উপার্জনে ইসলামি নির্দেশনা: হালাল পথে আয় ও তাওয়াক্কুল সম্পদ উপার্জনে ইসলামি নির্দেশনা: হালাল পথে আয় ও তাওয়াক্কুল সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন এলাকায় পড়ল ধ্বংসাবশেষ সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন এলাকায় পড়ল ধ্বংসাবশেষ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগে নতুন গতির আশা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগে নতুন গতির আশা এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঘোষণা, নেই ভিনিসিয়ুসসহ চারজন এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঘোষণা, নেই ভিনিসিয়ুসসহ চারজন
সব খবর

‘আমার বাবারে আইন্না দেও, আমার বাবার কী দোষ ছিল? আমগো কী হইবো, আমরা কেমনে থাকমু?’—বাবার অকাল মৃত্যুতে ১২ বছর বয়সী মেয়ে মোসা. রিতুর এমন বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বাবার জামা-কাপড় বুকে জড়িয়ে বিলাপ করা রিতুর কান্না থামানোর মতো সান্ত্বনা আর কারো নেই। ঘাতকের ধারালো দায়ের কোপে প্রাণ হারানো বাবার শোকে স্তব্ধ পুরো পরিবার ও স্বজনরা।

নিহত মো. ফিরোজ (৪৫) ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিন মেয়ে ও এক ছেলের জনক ফিরোজের মৃত্যুতে পরিবারটি এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন ফিরোজ নিজ বাড়ির পাশে জমিতে শিমগাছ রোপণ করে বাঁশের ঝোপ দেন। শুক্রবার জুমার নামাজের পর একই বাড়ির বাসিন্দা কাজলের স্ত্রী জান্নাত সেই ঝোপের বাঁশ কেটে ফেলেন। ফিরোজ বাড়িতে ফিরে এর প্রতিবাদ করলে জান্নাতের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

গুরুতর আহত অবস্থায় ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে রাজধানীর সুপারম্যাক্স হেলথ কেয়ার লিমিটেড নামক বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, ঢাকা থেকে ফিরোজের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।