বাংলাদেশ

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান ইসরাইলে শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক দিলেন নেতানিয়াহু ইসরাইলে শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক দিলেন নেতানিয়াহু ইসরায়েলের নির্বাচনে ঝুলে আছে সরকার গঠনের ভাগ্য ইসরায়েলের নির্বাচনে ঝুলে আছে সরকার গঠনের ভাগ্য ধর্মের নামে নয়, মানুষের কল্যাণের শিক্ষায় হোক আদর্শ সমাজ ধর্মের নামে নয়, মানুষের কল্যাণের শিক্ষায় হোক আদর্শ সমাজ
সব খবর

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে ২ থেকে ৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। রাশিয়ার রাষ্ট্রদূত এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত সরকার-টু-সরকার বা জি-টু-জি ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দেন। এছাড়া রাশিয়ার অর্থায়নে কক্সবাজারের মহেশখালীতে একটি গমের সাইলো নির্মাণের আগ্রহও ব্যক্ত করেন তিনি। জবাবে খাদ্যমন্ত্রী জানান, রাশিয়া থেকে সরকারি পর্যায়ে গম আমদানির বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মহেশখালীতে সাইলো নির্মাণের ক্ষেত্রে জমির স্বল্পতার কথা উল্লেখ করে মন্ত্রী বিকল্প হিসেবে পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গা ব্যবহারের পরামর্শ দেন।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, পায়রা বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ সুবিধা বিদ্যমান থাকায় সেখানে বড় ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ২ লাখ মেট্রিক টন ধারণক্ষমতা নিয়ে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে তা ৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব। এই ধরনের সাইলো নির্মাণ করা হলে রাশিয়া থেকে আমদানি করা গম দেশে নিরাপদে সংরক্ষণ করা যাবে এবং স্থানীয় বেসরকারি আমদানিকারকদের গম বিক্রির পাশাপাশি সরকারি প্রয়োজনেও মজুত থেকে গম গ্রহণের সুযোগ তৈরি হবে। এতে দেশের গম সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, পায়রা বন্দরে সাইলো নির্মিত হলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বাঘাবাড়ীসহ দেশের গুরুত্বপূর্ণ গম পরিবহন ও সরবরাহকেন্দ্রগুলোতে সহজে গম পৌঁছানো কার্যকর হবে। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে পায়রা সমুদ্রবন্দর সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সাইলো নির্মাণের উপযুক্ত স্থান, অবকাঠামোগত সুবিধা এবং প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সহজতর হবে।