বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক

প্রতিবেদক
অতীত নিয়ে আলোচনা সময়ের অপচয়: অর্থমন্ত্রী আমির খসরু অতীত নিয়ে আলোচনা সময়ের অপচয়: অর্থমন্ত্রী আমির খসরু বাংলাদেশে কনসার্ট নিয়ে আসছেন লাকি আলী, মাতাবেন ঢাকা ও চট্টগ্রাম বাংলাদেশে কনসার্ট নিয়ে আসছেন লাকি আলী, মাতাবেন ঢাকা ও চট্টগ্রাম সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমণিকে আইনি নোটিস সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমণিকে আইনি নোটিস জনমনে আতঙ্ক ছড়াতেই বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণ, দাবি ডিএমপির জনমনে আতঙ্ক ছড়াতেই বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণ, দাবি ডিএমপির সিলেট টেস্ট: বাংলাদেশের বিপক্ষে ৯৮ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্ট: বাংলাদেশের বিপক্ষে ৯৮ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের ইরানের ওপর বাড়তি চাপ প্রয়োগে নতুন টাস্ক ফোর্স গঠন যুক্তরাষ্ট্রের ইরানের ওপর বাড়তি চাপ প্রয়োগে নতুন টাস্ক ফোর্স গঠন যুক্তরাষ্ট্রের শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজ শেষ পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজ শেষ পর্যায়ে বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করছে: আইনমন্ত্রী বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করছে: আইনমন্ত্রী কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১৫ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১৫
সব খবর

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনরায় একই ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবিতে স্থানীয়দের ডাকা সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা অবরোধস্থল থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অবরোধের ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল, যার প্রভাব পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী ট্রেনগুলোর ওপর। অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিঘ্নিত হয়। একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়কেও ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নামের ছয়টি গ্রাম আলাদা করে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গত ৪ জুন এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় এবং নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন একই ধরনের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নিতে সম্মত হয়েছেন।