বাংলাদেশ

পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবসে উন্নয়ন পরিকল্পনায় সঠিক তথ্যের গুরুত্ব

প্রতিবেদক
বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক 'মন দুনিয়া' তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক ‘মন দুনিয়া’
সব খবর

‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) জহিরুল ইসলাম। সভায় সরকারি দপ্তরের প্রধান, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ। দিবসটির মূল স্লাইড উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, পিরোজপুরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশীদ। উপস্থাপনায় বিবিএস-এর প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কাঠামো এবং কাজের পরিধি তুলে ধরার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের তাৎপর্য ব্যাখ্যা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের প্রতিটি পর্যায়ে সতর্কতা, দায়িত্বশীলতা ও নির্ভুলতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগৃহীত তথ্যের যথার্থতা নিশ্চিত করা গেলে তা দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নির্ভরযোগ্য, সময়োপযোগী ও সহজলভ্য পরিসংখ্যানের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও বক্তারা তাদের প্রত্যয় ব্যক্ত করেন।