বিশ্ব

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত, আহত শতাধিক

প্রতিবেদক
বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক 'মন দুনিয়া' তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক ‘মন দুনিয়া’
সব খবর

মিশরের গিজা শহরের অদূরে আল-আয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এই মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে। দ্বিতীয় ট্রেনটি সে সময় রেললাইনে দাঁড়িয়ে ছিল। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি দুমড়েমুচড়ে লাইনচ্যুত হয়ে পাশের ঢালু জায়গায় উল্টে পড়ে।

দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে সাধারণ মানুষ ও উদ্ধারকর্মীদের উল্টে যাওয়া বগির ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের অনেকের হাড় ভাঙা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এছাড়া মিশর রেড ক্রিসেন্ট দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারকে সহায়তা প্রদান করছে। নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঘটনার পরপরই গিজা থেকে আপার ইজিপ্ট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত বগিগুলো সরানোর জন্য ক্রেন পাঠানো হলেও রেল যোগাযোগ কখন স্বাভাবিক হবে তা কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি। এদিকে দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তদন্তে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে একই এলাকায় মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। এছাড়া ২০০৯ সালেও এই অঞ্চলে দুটি পৃথক দুর্ঘটনায় কয়েক ডজন প্রাণহানির ঘটনা ঘটে। সর্বশেষ এই দুর্ঘটনার পর মিশরে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। ইতিমধ্যে সৌদি আরবসহ বিভিন্ন দেশ এই দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রদূত এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং মিশরের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন।