রাজনীতি

রাজনৈতিক সমর্থন ব্যালটে প্রকাশের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
মুঠোফোনের পর্দায় বন্দি শৈশব: কী হারাচ্ছে আজকের শিশুরা? মুঠোফোনের পর্দায় বন্দি শৈশব: কী হারাচ্ছে আজকের শিশুরা? কোটালীপাড়ায় ভ্যান থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু কোটালীপাড়ায় ভ্যান থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা যাচাই করছে সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা যাচাই করছে সরকার লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বাস উল্টে নিহত ৩, আহত ১৫ লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বাস উল্টে নিহত ৩, আহত ১৫ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ই–মেইল পেল দিল্লি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ই–মেইল পেল দিল্লি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে ধোঁয়াশা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা নিয়ে ধোঁয়াশা রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার পৃথিবীর সম্পদ ধ্বংসের জন্য নয়, মানুষের কল্যাণে ব্যয় হোক পৃথিবীর সম্পদ ধ্বংসের জন্য নয়, মানুষের কল্যাণে ব্যয় হোক
সব খবর

সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলে তার প্রতিফলন সরকারি অফিসে নয়, বরং ব্যালট বাক্সে ঘটানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, প্রশাসনিক কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকাকে তিনি ব্যক্তিগতভাবে দোষের মনে করেন না, তবে সেই সমর্থনের প্রভাব যেন কোনোভাবেই সরকারি কাজে না পড়ে।

রোববার সন্ধ্যা ৬টায় সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একজন সরকারি কর্মকর্তার কর্মজীবনে কী করা উচিত বা উচিত নয়, তা তারা নিজেরাই ভালো বোঝেন। এখন প্রয়োজন সেই জানা বিষয়গুলোকে কর্মক্ষেত্রে বাস্তবায়নের সদিচ্ছা।

নবীন কর্মকর্তাদের কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যখন কোনো প্রয়োজনে অফিস-আদালতে আসবেন, তখন তাদের কোনো ধরনের হয়রানির শিকার হওয়া যাবে না। এ সময় তিনি ‘ট্রিট আদার্স হাউ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড’ বা অন্যের সঙ্গে এমন আচরণ করুন যেমনটি আপনি নিজের জন্য প্রত্যাশা করেন—এই গোল্ডেন রুলটি স্মরণ করিয়ে দেন। তিনি কর্মকর্তাদের আইনের শাসনের পাশাপাশি মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, কোনো আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের উপায় বাতলে দেওয়া মানবিকতার পরিচয়, যা জনগণ প্রত্যাশা করে।

পদোন্নতি ও পদায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। পছন্দের পদে পোস্টিং পাওয়ার জন্য পেশাগত সততা ও দক্ষতার সঙ্গে আপস করা উচিত নয়। তিনি মনে করিয়ে দেন যে, জনপ্রশাসনের কোনো পদই কারো জন্য চিরস্থায়ী নয়। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার থাকলেও সবার মূল পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং তাদের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা করা।

সরকারের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। প্রশাসনিক কাজের মাধ্যমে সেই দায়িত্ব বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সরকারি সেবা সহজীকরণ এবং পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষার দিকেও নবীন কর্মকর্তাদের নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চার মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন। তিনি নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান এবং দক্ষ, সৎ ও মানবিক প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।