বিশ্ব

পৃথিবীর সম্পদ ধ্বংসের জন্য নয়, মানুষের কল্যাণে ব্যয় হোক

প্রতিবেদক
বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক 'মন দুনিয়া' তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক ‘মন দুনিয়া’
সব খবর

বিশ্বের সাধারণ মানুষ আজ জানতে চায়, তাদের আগামীকালের জীবন কতটা নিরাপদ? জনগণ কি নেতাদের ভোট দিয়েছিল যুদ্ধ করার জন্য, নাকি তাদের জীবনকে নিরাপদ ও সুন্দর করার জন্য? আজ পৃথিবীর কোথাও মানুষের নিরাপত্তা নেই; ঘরে থাকার ব্যবস্থা নেই, পর্যাপ্ত খাবার নেই, চিকিৎসার সংকট এবং শিক্ষার অভাব প্রকট। অথচ সারা বিশ্বজুড়ে যুদ্ধের জন্য অস্ত্র ও উপকরণের পেছনে অর্থের কোনো অভাব নেই। যুদ্ধের জন্য প্রয়োজন পড়লেই বিপুল অর্থের সংস্থান হয়ে যায়, কিন্তু মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করতে গেলেই দেখা দেয় চরম অভাব। এই হচ্ছে বর্তমান বিশ্ব নেতৃত্ব এবং জনগণের প্রত্যাশিত প্রতিনিধিত্বের বাস্তব চিত্র।

গত ৪ নভেম্বর সুইডেনের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর টেলিভিশনের পর্দায় সুদের হার বাড়ানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সুইডেনের অর্থনীতির গতি শক্তিশালী হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ বাড়াচ্ছে। ভবিষ্যতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগেভাগে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বিশ্ব অর্থনীতির অস্থিরতা চললে আগামী বছর সুদের হার আরও বাড়তে পারে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি, আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ বাড়িয়ে তুলছে।

এর চূড়ান্ত প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। কেউ হয়তো নিজের সামর্থ্য অনুযায়ী বাড়ি কিনেছেন বা ঋণের বোঝা মাথায় নিয়ে সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন বুনেছেন। কিন্তু কোথাও যুদ্ধ শুরু হওয়া, তেলের দাম বৃদ্ধি কিংবা আন্তর্জাতিক বাণিজ্যের অস্থিরতার ফলে সেই সাধারণ মানুষকেই খেসারত দিতে হচ্ছে। মাসের শেষে বাড়তি সুদের টাকা জোগাড় করতে গিয়ে তাকে সন্তানের শিক্ষা খরচ, চিকিৎসা কিংবা খাবারের বাজেটে কাটছাঁট করতে হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জীবনকে অনিশ্চয়তায় ঠেলে দেওয়া এবং তাদের অর্থে যুদ্ধের আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ইরান যুদ্ধ, ইউক্রেন পরিস্থিতি, ন্যাটো এবং বিশ্ববাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন আশঙ্কা তৈরি করেছে। ক্ষমতার এই লড়াইয়ে সাধারণ মানুষের অবস্থান আজ কোণঠাসা। তারা শুধু জানতে চায়, তার সন্তান নিরাপদে স্কুলে যেতে পারবে কি না, পরিবার নিশ্চিন্তে ঘুমাতে পারবে কি না, কিংবা খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তা থাকবে কি না।

যুদ্ধের সিদ্ধান্ত নেন ক্ষমতাবানরা, কিন্তু যুদ্ধের মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। যুদ্ধের ময়দানে প্রাণ হারায় সাধারণের সন্তান, ঘরবাড়ি হারায় সাধারণ মানুষ, আর যুদ্ধের বাইরে থেকেও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বোঝা বইতে হয় তাদেরই। নেতারা সভা করছেন, বিবৃতি দিচ্ছেন এবং যুদ্ধের পক্ষে-বিপক্ষে যুক্তি সাজাচ্ছেন, কিন্তু মানুষের মর্যাদা ও নিরাপত্তা সেখানে উপেক্ষিত। যদি জনগণের প্রত্যাশা শান্তি, শিক্ষা ও চিকিৎসা হয়, তবে সেই জায়গায় যুদ্ধ ও ঋণের বোঝা কেন? আমি যুদ্ধ চাই না; কোনো শিশু ক্ষুধার্ত থাকুক কিংবা কোনো অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে মারা যাক—তা কাম্য নয়। পৃথিবীর সম্পদ মানুষের ধ্বংসের জন্য নয়, বরং কল্যাণে ব্যয় হোক। বিশ্বের নেতাদের কাছে প্রশ্ন, তারা কি জনগণের প্রতিনিধিত্ব করছেন, নাকি স্বার্থের? জনগণের ভোট কাউকে মানুষের জীবন ধ্বংস করার অধিকার দেয় না। যারা মানুষের বিশ্বাস নিয়ে ক্ষমতাবান হয়ে জীবনকে বিপন্ন করে, তাদের এই নেতৃত্বের ধিক্কার জানাই। পৃথিবী জাগ্রত জনতার, তাই মানুষ জেগে উঠুক এবং নেতাদের জবাবদিহি দাবি করুক।