ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই সদস্যদের নাম ঘোষণা করেন।
মনোনীত সদস্যরা হলেন মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে মনোনীত সভাপতিমণ্ডলীর এই সদস্যরা পর্যায়ক্রমে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৭: ০১আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৭: ০২

















