বাংলাদেশ

পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
সব খবর

কিশোরগঞ্জের কটিয়াদীর সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারিত এক লাইভে তিনি কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে গুরুতর সব অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। তিনি স্পষ্ট ভাষায় মন্তব্য করেন যে, ভবিষ্যতে তাঁর কিংবা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায়ভার ওসি মো. রফিকুল ইসলামকেই বহন করতে হবে।

ফেসবুক লাইভে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন অভিযোগ করেন, ওসি রফিকুল ইসলামের কথিত অপকর্ম ও অনিয়মের বিষয়ে কথা বলার কারণেই তিনি ওই পুলিশ কর্মকর্তার রোষানলে পড়েছেন। তাঁর আশঙ্কা, ওসি যেকোনো সময় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারেন অথবা চাকরি হারানোর ভয়ে তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিতে পারেন।

সাবেক এই সংসদ সদস্য আরও দাবি করেন, কটিয়াদীতে ওসি নিজেই মাদকের ‘গডফাদার’ হিসেবে কাজ করছেন। তাঁর ভাষ্যমতে, উপজেলার ৯টি ইউনিয়নে ওসির মনোনীত অন্তত ৩০ জন ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। ওসি সারা রাত উপজেলাজুড়ে টহল দেন এবং মাদকসহ আসামি ধরার পর তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেন বলেও তিনি অভিযোগ করেন। আখতারুজ্জামান রঞ্জন পরামর্শ দেন, ওসির ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত একাধিক মোবাইল ফোনের কল রেকর্ড এবং তথ্য যাচাই করলে তাঁর সব কর্মকাণ্ড ও যোগাযোগ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব।

উল্লেখ্য, সম্প্রতি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানা কটিয়াদীর গচিহাটা বাজারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন। পরে তাঁকে ঢাকায় নিয়ে অস্ত্রোপচার করতে হয়। এই ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলাবাসী আমার কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। আমি যেসব ভালো কাজ করছি, সাধারণ মানুষ তার সাক্ষী। মেজর আখতার আমাকে নিয়ে যেসব অপপ্রচার চালাচ্ছেন, আমি তাঁর এসব কথার উপযুক্ত প্রমাণ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’