বাংলাদেশ

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

প্রতিবেদক
সব খবর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। সোমবার এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ তথ্য জানানো হয়।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, তারা এক নম্বর গ্রেডের জন্য ৪৮ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার টাকা এবং তিন নম্বর গ্রেডের জন্য ৩৮ হাজার টাকা মজুরি দাবি করেছেন। এছাড়া চার নম্বর গ্রেডের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সোমবারের সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে মালিক পক্ষ প্রস্তুতির জন্য সাত কার্যদিবস সময় চেয়ে আবেদন করেছে। এ বিষয়ে বোর্ড চার কার্যদিবস সময় মঞ্জুর করেছে। চেয়ারম্যান আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মালিক পক্ষ প্রস্তাব না দিলে বোর্ড তাদের অপেক্ষায় আর বসে থাকবে না।

সব খবর