বিশ্ব

বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা?

প্রতিবেদক
ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক 'মন দুনিয়া' তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক ‘মন দুনিয়া’ ঢাবি টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২ ঢাবি টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২
সব খবর

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় পদে পদে লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে। জোটবদ্ধ শক্তি ইসলাম ও মুসলিম নিধনের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে এবং পৃথিবীর বুকে ইসলামের প্রসারকে মেনে নিতে পারছে না। এ লক্ষ্যে তারা কুটিল ষড়যন্ত্রের নীল নকশা এঁকে চলেছে, যার ফলে কয়েক শতক ধরে বিশ্বজুড়ে মুসলমানদের ওপর নির্যাতন-নিষ্পেষণ চলছে এবং সাম্প্রতিককালে তা আরও বৃদ্ধি পেয়েছে.

মিয়ানমারে মুসলিম নিধন বহু পুরনো ঘটনা। প্রাণ বাঁচাতে লাখ লাখ মুসলমান বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। শ্রীলংকায় সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক মুসলমানের জানমালের ক্ষতি হয়েছে। চীনেও মুসলিমরা অবারিতভাবে নির্যাতিত হচ্ছে। রাশিয়ার চেচনিয়া ও দাগিস্থানে মুসলিম নির্যাতন দীর্ঘকাল ধরে চলছে। ফিলিস্তিনিরা নিজ আবাসভূমিতেই পরবাসী হয়ে চরম নির্যাতনের শিকার হচ্ছে। ইউরোপ-আমেরিকাতেও ইসলাম বিদ্বেষ বহু বছর ধরে বিদ্যমান.

চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জাতিসংঘে দাখিল করা প্রতিবেদনে চীনে গণহারে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের আটকের তথ্য দিয়েছে। প্রায় ১০ লাখ উইঘুর মুসলিমকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে চীনের প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য বল প্রয়োগের অভিযোগ উঠেছে। জিনজিয়াং প্রদেশের ৪৫ শতাংশ জনসংখ্যা উইঘুর মুসলিম, যা তিব্বতের মতো একটি স্বায়ত্তশাসিত অঞ্চল.

কাশ্মীরে মাথাপিছু হারে পৃথিবীর কোথাও এত অধিক সংখ্যক দখলদার সৈন্য নেই। কাশ্মীরের জনসংখ্যা ১ কোটি এবং আয়তন ৮৫, ৮৬৬ বর্গমাইল হলেও, অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সেনা সংখ্যা ৫ লাখ। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের জন্য যেখানে ইরাকে ৫৪৫ জন এবং আফগানিস্তানে ৩১২ জন দখলদার সেনা, সেখানে কাশ্মীরে এই সংখ্যা ৫ হাজার। ১৯৪৭ সাল থেকে ভারতীয় বাহিনীর অবস্থান থাকলেও ১৯৮৯ সাল থেকে এর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যখন থেকে কাশ্মীরে ভারতপন্থী শেখ আবদুল্লাহ পরিবারের প্রভাব লোপ পেতে শুরু করে এবং স্বাধীনতার দাবি তীব্রতর হয়.

মিয়ানমার সরকারের কড়াকড়ির কারণে রাখাইন রাজ্যের প্রকৃত অবস্থা জানা কঠিন। বাংলাদেশ সীমান্ত থেকে শুধু আগুন ও কালো ধোঁয়া দেখা গেছে, সঙ্গে পালিয়ে আসা লাখ লাখ মানুষের ভিড়। এটি বিশ্বের অন্যতম নিদারুণ মানবিক সংকটের সৃষ্টি করেছে। মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর প্রধান অংশ রোহিঙ্গা। রাজা বায়িন্নাউং (১৫৫০-১৫৮৯)-এর আমলে ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধি পায়, বৌদ্ধরা মুসলিমদের হত্যা করত এবং হালাল মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়। ঈদুল আজহা পালন নিষিদ্ধ করা হয় এবং প্রজাদের জোরপূর্বক বৌদ্ধধর্মের বাণী শুনতে বাধ্য করা হতো। ১৮ শতকে রাজা আলাউঙ্গাপায়া মুসলমানদের জন্য হালাল খাবার নিষিদ্ধ ঘোষণা করেন। ১৯৬২ সালে সেনাপতি নে উইন ক্ষমতায় এলে মুসলমানদের সেনাবাহিনী থেকে বিতাড়িত করা হয় এবং সামাজিকভাবে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করা হয়.

মুসলমানদের প্রথম কেবলার দেশ ফিলিস্তিনে মুসলমানরাই প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। ইসরায়েলের ইহুদি শাসক ও সেনাবাহিনী দ্বারা তারা চরম অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছে। প্রায় এক শতাব্দী ধরে তারা নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিদের হাতে মার খাচ্ছে। ১৯৪০ দশকে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠালগ্নে বিপুলসংখ্যক ফিলিস্তিনি পরিবারকে তাদের বসতভিটা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। গাজায় গত এক দশকের ইসরায়েলি অবরোধের কারণে ২০ লাখ লোকের বসতি গাজার অর্থনীতি ভেঙে পড়েছে.

ইয়েমেনে সৌদি জোটের নেতৃত্বে মুসলিম গণহত্যা চলছে। সৌদির বিমান হামলায় হাজার হাজার মানুষের জীবনহানি হয়েছে এবং শহর ধ্বংস হচ্ছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। ইয়েমেনের গৃহযুদ্ধে বড় ভূমিকা রয়েছে ‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া’খ্যাত ইসরায়েলেরও। সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর বিরুদ্ধে আবার যুদ্ধ করছে হুথি বিদ্রোহী ও স্বাধীনতাকামী একাধিক বিদ্রোহীগোষ্ঠী। তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরানসহ একাধিক দেশ। জাতিসংঘসহ বিশ্বের সব দেশ ও বিশ্বনেতারা ইয়েমেন পরিস্থিতি সম্পর্কে অবগত। কিন্তু সেখানে মানবিক বিপর্যয় নিয়ে যেন কারও মাথাব্যথা নেই। জাতিসংঘ, এমনকি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনও (ওআইসি) রহস্যজনকভাবে নীরব। এ ধরনের সংস্থাগুলো মাঝে মধ্যে দুয়েকটি বিবৃতি ও প্রতিবাদ জানিয়ে দায়িত্ব শেষ করে। ইয়েমেন সমস্যার সমাধানে তাদের যেন কোনো আগ্রহ নেই। সিরিয়া বর্তমান শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। মুসলিমপ্রধান দেশটিতে ২০১১ সাল থেকে চলে আসা গৃহযুদ্ধে লাখো মানুষের মৃত্যু হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, এ যুদ্ধে তিন লাখ ৬৪ হাজার ৭৯২ থেকে পাঁচ লাখ ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অবশ্য বিভিন্ন সংস্থার হিসেবে এ সংখ্যায় ব্যাপক পার্থক্য রয়েছে। তবে এটা সত্য, সিরিয়ায় মৃত্যুর শিকার মানুষের সংখ্যা আঁতকে ওঠার মতো। এর একটি বড় অংশই নারী ও শিশু। এ দুই শ্রেণি সবচেয়ে অসহায় হলেও বিশ্বের ইতিহাসে যুদ্ধগুলোতে তারাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে।