শিক্ষা

তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রতিবেদক
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক
সব খবর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং এইচএসসি পরীক্ষা পুনর্নির্ধারণ—এই তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের অভিমুখে যাত্রা শুরু করেন তারা। সন্ধ্যা ৬টার দিকে মিছিলটি সংসদ ভবনের মূল ফটকে পৌঁছালে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

এর আগে, বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবির বিষয়টি ঘোষণা করেন। তিনি দাবি জানান যে, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তা পুনরায় নেওয়া। একই সঙ্গে, যারা সেই পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি, পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।