বাংলাদেশ

নওগাঁর কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল ১৩ লাখ টাকা

প্রতিবেদক
অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সব খবর

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সটি খোলা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশের অন্যতম ঐতিহাসিক এই মসজিদটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন। ৫ টাকার নোটে স্থান পাওয়া এই মসজিদে দর্শনার্থীরা মানত হিসেবে নিয়মিত দান করে থাকেন। নিয়ম অনুযায়ী, প্রতি তিন মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়। এবার দানবাক্স থেকে মোট ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার, একটি স্বর্ণের চামচ এবং ভারত ও মালয়েশিয়ার মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

দানবাক্স খোলার সময় মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব স্বচ্ছতার সঙ্গে সংরক্ষণ করা হবে। তিনি আরও বলেন, এসব অর্থ মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। পাশাপাশি ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণে স্থানীয় প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।