বাংলাদেশ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে খাল থেকে অবৈধ নেট-পাটা উচ্ছেদ শুরু

প্রতিবেদক
সংসদ ও রাজপথে বিরোধী দলের দ্বিমুখী আচরণ নিয়ে এ্যানির কঠোর সমালোচনা সংসদ ও রাজপথে বিরোধী দলের দ্বিমুখী আচরণ নিয়ে এ্যানির কঠোর সমালোচনা সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: ডা. শফিকুর রহমান সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: ডা. শফিকুর রহমান ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে আইডিবি ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে আইডিবি প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত মির্জাপুর দ্য মুভির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত মির্জাপুর দ্য মুভির লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায় মানুষ: জামায়াতে ইসলামীর আমির বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায় মানুষ: জামায়াতে ইসলামীর আমির শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
সব খবর

সাতক্ষীরার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন খালে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কার্যক্রমটির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাওসার আজিজ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক কাওসার আজিজ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, দেশব্যাপী চলমান এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কেবল সাময়িক কোনো উদ্যোগ নয়, বরং এটিকে আমাদের নিয়মিত জীবনচর্চার অংশ হিসেবে গড়ে তুলতে হবে। চিংড়ি চাষের জন্য কতিপয় ঘের মালিক খালের স্বাভাবিক গতিপথ আটকে রেখেছেন, যা লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ঘের মালিকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান তীব্র বর্ষাকাল বিবেচনায় অবিলম্বে নিজ দায়িত্বে খালের সব অবৈধ বাঁধ ও নেট-পাটা সরিয়ে ফেলুন। এরপরও যদি পানি প্রবাহে বাধার কোনো প্রমাণ পাওয়া যায়, তবে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত এবং পৌর কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারি এই উদ্যোগে প্রশাসনের পাশাপাশি বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা খালের ময়লা-আবর্জনা ও নেট-পাটা অপসারণে সরাসরি শ্রম দেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং জনদুর্ভোগ লাঘবে এই উচ্ছেদ অভিযান যেন নিয়মিত বজায় থাকে, সেই দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন খালে এই বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাওসার আজিজ।