বাংলাদেশ

পুলিশের ১৪ উচ্চপদস্থ কর্মকর্তাকে রদবদল

প্রতিবেদক
রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায়
সব খবর

বাংলাদেশ পুলিশে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে এসএমপির নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সিআইডির ডিআইজি মাসুদ করিমের আগের একটি বদলি আদেশ বাতিল করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে র‍্যাবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। পাবনার পুলিশ সুপার মো. ছফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে এবং তার স্থলে এন্টি টেররিজম ইউনিটের আবু আশরাফকে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ, পুলিশ সদর দপ্তরের আ ফ ম নিজাম উদ্দিন এবং এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাশরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে এবং সিআইডির মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।