বাংলাদেশ

৩০ জুলাই দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ডাক

প্রতিবেদক
আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন
সব খবর

সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি ও সরকারি ফি পুনর্নির্ধারণসহ চার দফা দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে ১৮ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী লিখিত বক্তব্যে এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশন বন্ধ রাখারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা নির্ধারিত রয়েছে। তবে গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের দাম এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বর্তমানে কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানানো হয়েছে।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—গ্যাসের দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয় করা, পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত আদায় বন্ধ করা এবং সড়ক ও জনপথ বিভাগের জমি ইজারা ফি ও সরকারি লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, এই দাবিগুলো অতিরিক্ত মুনাফার জন্য নয়, বরং ব্যবসার পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে টিকে থাকার জন্য জানানো হয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই কমিশন পুনর্নির্ধারণের দাবি অত্যন্ত যৌক্তিক বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনের নেতারা অভিযোগ করেন যে, দীর্ঘ সময় ধরে জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আবেদন করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এ কারণে গত ১৮ জুলাই জরুরি সাধারণ সভার মাধ্যমে স্টিয়ারিং কমিটি গঠন করে আন্দোলনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্তসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে সংগঠনটি জানিয়েছে, ধর্মঘট চললেও সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা থাকবে।