শিক্ষা

শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষা: শতকোটি টাকা বকেয়া, ফিরছেন না অনেকেই

প্রতিবেদক
রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন
সব খবর

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার নামে অঙ্গীকার ভঙ্গ করে বিদেশে থিতু হচ্ছেন কয়েকশ শিক্ষক। নিয়ম অনুযায়ী শিক্ষা ছুটিতে যাওয়ার আগে প্রত্যেক শিক্ষককে বন্ডে সই করতে হয় যে তারা ছুটি শেষে অবশ্যই কর্মস্থলে ফিরবেন। এই শর্তে তারা ছুটিকালীন বেতন-ভাতা ও বোনাস নিলেও, বাস্তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও দেশে ফিরছেন না। এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়গুলোর পাওনা শতকোটি টাকা ছাড়িয়ে গেছে। অথচ তা আদায়ে চরম উদাসীনতা ও সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। অনেক বিশ্ববিদ্যালয়ে আবার পাওনার সঠিক হিসাবও নেই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফয়সাল জামাল ২০১৫ সালে মাস্টার্স করতে যুক্তরাষ্ট্রে যান এবং এক দশক পেরোলেও ফেরেননি। তার কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৪৮ লাখ ৮৬ হাজার টাকা। একইভাবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক জিসান আহমেদ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরেননি, তার কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৩৭ লাখ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২ সালের তথ্যমতে, বিশ্বের ১৬টি দেশের ১৩০টি বিশ্ববিদ্যালয়ে ৩২২ জন শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাদের অনেকে দেশে ফিরলেও নতুন করে আরও অনেকে বিদেশে গেছেন। তবে বর্তমানে ঢাবির কতজন শিক্ষক দেশের বাইরে আছেন, তার সঠিক তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়নি। আবেদনের পরও এ বিষয়ে প্রশাসন নীরব রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩২ জন শিক্ষক বর্তমানে শিক্ষা ছুটিতে দেশের বাইরে রয়েছেন। তবে ছুটি শেষ হলেও কর্মস্থলে যোগ দেননি ২৮ জন শিক্ষক। দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের ৯ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও তারা সাড়া দিচ্ছেন না। অর্থ ও হিসাব দপ্তর এবং রেজিস্ট্রার দপ্তরের মধ্যে পাওনা টাকা আদায়ের ব্যাপারে সমন্বয়হীনতা লক্ষ করা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উচ্চশিক্ষার জন্য বিদেশে থাকা শতাধিক শিক্ষকের মধ্যে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফেরেননি ২৪ জন। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিদেশে যাওয়া এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৩ কোটি ১৫ লাখ টাকার বেশি। এদের মধ্যে দর্শন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফয়সাল জামালের কাছে পাওনা ৪৮ লাখ ৮৬ হাজার ১৮০ টাকা। তিনি ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে যান এবং ২০২২ সালের জুনে দেশে ফিরে স্বেচ্ছা অবসরের আবেদন করে আবার যুক্তরাষ্ট্রে চলে যান। হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক প্রবাল দত্তের কাছে পাওনা ৪৮ লাখ ৫২ হাজার ১৭ টাকা এবং পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. তারেক ফেরদৌস খানের কাছে পাওনা ৪৪ লাখ ৯ হাজার ৩২৬ টাকা। একই বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আজিজুর রহমানের কাছে পাওনা ৪৪ লাখ ৫২ হাজার ৫৭১ টাকা এবং গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক একেএম ফজলুর রহমানের কাছে পাওনা ১২ লাখ ৪৭ হাজার ৫২২ টাকা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৮১ শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন, যার মধ্যে ছুটি শেষ হওয়ার পরও ৬৮ জন দেশে ফিরে কর্মস্থলে যোগদান করেননি। বিদেশে অবস্থানরত এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের মোট পাওনা ৪ কোটি ২৮ লাখ ৬৩ হাজার ৩৭৭ টাকা। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় ৪৪ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে এবং বাকি ৫ জনের নামে মামলা চলমান।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৪২১ শিক্ষকের মধ্যে ১২২ জন শিক্ষাছুটিতে রয়েছেন। অন্তত ১৫ শিক্ষক পিএইচডি করতে গিয়ে দেশে ফিরে চাকরি ছেড়ে দিয়েছেন। ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও ৮ জন শিক্ষক এখনো যোগ দেননি। এদের মধ্যে একজনের বেতন বন্ধ থাকলেও বাকি ৭ জন বিশ্ববিদ্যালয়ের বেতন-ভাতার সুবিধা পাচ্ছেন। তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাওনা ২ কোটি ১ লাখ ১৩ হাজার ৮২১ টাকা। এই শিক্ষকদের মধ্যে ফিমস বিভাগের ড. আহসান হাবিব, কৃষি বিভাগের আবু বক্কর ছিদ্দিক, ফার্মেসি বিভাগের হাসানুজ্জামান, এসিসিই বিভাগের শহিদুল ইসলাম, বিজিই বিভাগের খাদিজাতুল কুবরা, রাষ্ট্রবিজ্ঞানের জিনাত হোসেন ও মাইক্রোবায়োলজির মেহেদী হাসান চৌধুরী রয়েছেন। তবে ২১ জন বেতন-ভাতা ছাড়া ছুটিতে রয়েছেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮ শিক্ষক শিক্ষা ছুটি শেষে ক্যাম্পাসে ফেরেননি। এদের মধ্যে ১৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও ৪ শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে, জবাব না পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৯ শিক্ষক শিক্ষাছুটি নিয়ে বিদেশে গেলেও কর্মস্থলে ফেরেননি। শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা প্রায় ৫ কোটি ৬৭ লাখ টাকা। রেজিস্ট্রার অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, যোগদান না করায় ১৪ জনের নামে মামলা চলছে এবং সাত-আটজন চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তাদের কাছে পাওনা অর্থ ফেরতের নোটিশ পাঠানো হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোট ২৮৬ শিক্ষকের মধ্যে ৯১ জন বিভিন্ন ধরনের ছুটিতে রয়েছেন, যার মধ্যে ৮৮ জন উচ্চশিক্ষার জন্য ছুটিতে আছেন। শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা। উপাচার্য অধ্যাপক ড. এমএম শরিফুল করিম জানিয়েছেন, যারা টাকা ফেরত দেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১৭ জন শিক্ষক উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে কর্মস্থলে ফেরেননি। এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৬ কোটি টাকা পাওনা রয়েছে। বর্তমানে পাবিপ্রবিতে মোট শিক্ষক ২১৩ জন, যাদের মধ্যে ৫৫ জন বিদেশে শিক্ষাছুটিতে রয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষাছুটি শেষে কর্মস্থলে ফেরেননি অন্তত ১৫ শিক্ষক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি দিলেও তারা যোগদান করেননি। তিন শিক্ষকের কাছে পাওনা প্রায় ৯০ লাখ টাকা। বাকিদের পাওনার চূড়ান্ত হিসাব বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। নির্ধারিত সময়ে না ফেরায় কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি ৬ শিক্ষক। তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৭০ লাখ টাকা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২১৫ জন শিক্ষকের মধ্যে ৫১ জনই বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণার কাজে অবস্থান করছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে গিয়ে নির্ধারিত সময় পর ফিরছেন না অনেক শিক্ষক। এ কারণে গত ৫ বছরে প্রায় ৬০ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বর্তমানে উচ্চশিক্ষার জন্য ছুটিতে রয়েছেন ১২৮ শিক্ষক। তাদের মধ্যে ১৮ জনের ছুটির মেয়াদ ইতোমধ্যে শেষ হলেও তারা কর্মস্থলে যোগ দিচ্ছেন না। আগামী মাসে আরও ৪৪ জন শিক্ষকের ছুটির মেয়াদ শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. ইসকান্দর সিরাজ জানিয়েছেন, বর্তমানে নিয়মের বাইরে কেউ ছুটিতে নেই।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৬ শিক্ষক নির্ধারিত ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় স্থায়ীভাবে চাকরিচ্যুত হয়েছেন। এদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম ও আশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পান্থ প্রতিম সরকার, প্রভাষক মো. আহসানউল্লাহ, মো. খায়রুল বাশার ও উপমা দাস, পরিসংখ্যানের সহকারী অধ্যাপক কাকলী খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক ময়মুনা বেগম কলি, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেব্রত পাল এবং আইনের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমান রয়েছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১০১ শিক্ষক উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে বিদেশে আছেন। এদের মধ্যে ২০ জন বেআইনিভাবে ছুটি কাটাচ্ছেন এবং ছুটির মেয়াদ শেষ হলেও কর্মস্থলে ফিরছেন না।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২০ জন শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে আছেন। তাদের মধ্যে ১২ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি। তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা প্রায় ৪ কোটি ৭ লাখ ৭৫ হাজার ৮০১ টাকা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছুটি নিয়ে দেশে ফেরেননি ১৭ জন শিক্ষক। এদের মধ্যে ৮ শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা প্রায় সাড়ে চার কোটি টাকা। চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ৯ জন স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন
সব খবর