অর্থনীতি

রাজধানীর বাজারে উত্তাপ, সবজি ও মাছের দামে নাভিশ্বাস ক্রেতার

প্রতিবেদক
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ
সব খবর

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান টানা বৃষ্টিপাত ও বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে সবজি, মাছ, ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ ও তালতলা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, পরিস্থিতির কারণে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে অনেক ক্রেতাকেই আগের তুলনায় কম পরিমাণে কেনাকাটা করতে হচ্ছে।

বাজারে বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায়। অথচ মাত্র দুই দিন আগেও এর দাম ছিল ২০০ টাকা, আর বন্যার আগে এই দাম ছিল মাত্র ১০০ থেকে ১২০ টাকা। তালতলা বাজারে মরিচ কিনতে আসা জহুরুল ইসলাম জানান, আগে ৩০ টাকায় ২৫০ গ্রাম মরিচ পাওয়া গেলেও এখন একই টাকায় মিলছে ১০০ গ্রামেরও কম, যা সাধারণ মানুষের জন্য বড় চাপ সৃষ্টি করছে। সবজির বাজারে পেঁপে ও পটল ছাড়া প্রায় সব পণ্যের দামই এখন ৮০ টাকার উপরে। এর মধ্যে বেগুন ১০০ থেকে ১৫০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা, করলা ১২০ টাকা এবং শসা ও গাজর ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা এবং পটল ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

পেঁয়াজের দামেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দেশি পেঁয়াজ ৬০ টাকা এবং মাঝারি মানের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ৩৫ থেকে ৪০ টাকা। পাইকারি বাজারে পাঁচ কেজির এক পাল্লা ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে ২৬০ থেকে ২৮০ টাকায় পৌঁছেছে। বিক্রেতাদের মতে, পাবনা, কুষ্টিয়া ও ফরিদপুরের মতো উৎপাদনকারী এলাকায় বৃষ্টির কারণে মোকাম থেকেই দাম বাড়ানো হয়েছে।

প্রোটিনের বাজারেও একই চিত্র লক্ষ্য করা গেছে। ফার্মের মুরগির ডিমের ডজন এখন ১৪০ টাকা, যা কয়েক দিন আগে ছিল ১৩০ টাকা। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই মাছের দাম ৪০০ থেকে ৪৫০ টাকায় পৌঁছেছে। এছাড়া তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা এবং চাষের চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় এক কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। ক্রেতাদের অভিযোগ, পণ্যের এই লাগামহীন মূল্যবৃদ্ধি সংসারের ব্যয় সামাল দেওয়া কঠিন করে তুলেছে।