বাংলাদেশ

নিয়োগে ঘুষের অভিযোগ: সাময়িক বরখাস্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

প্রতিবেদক
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ, ট্রাম্পকে অনুরোধ করেও সাড়া পেলেন না সালমান সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে বৃদ্ধাশ্রম জালিয়াতি: বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান মুম্বাইয়ে নিজ বাসায় ছুরিকাঘাতের এক বছর পর মুখ খুললেন সাইফ আলী খান দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি দেশের উন্নয়ন টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার
সব খবর

আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের প্রক্রিয়ায় ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ ওঠায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২০ জুলাই নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন ও অর্থ) ডিএম আতিকুর রহমান। গত ২১ জুলাই এই কমিটি গঠনের পর রাজশাহী অঞ্চলে ১৪৩ জন কর্মী নিয়োগে স্বচ্ছতা, আর্থিক অনিয়মের অভিযোগ এবং সংশ্লিষ্টদের ভূমিকা সরেজমিন তদন্ত করতে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৩ জুন, যখন নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেশের সকল আঞ্চলিক কার্যালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। একই দিনে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ই-জিপির পরিবর্তে অফলাইনে ‘ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড’ (ডিপিএম) অনুসরণ করে ৩০ জুনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা দেয়।

এই নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাচন কার্যালয়গুলোর জন্য ৫ জন চালক, ৬৯ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ৬৯ জন নিরাপত্তা প্রহরীসহ মোট ১৪৩ জন কর্মী সরবরাহের কার্যাদেশ পায় ‘কেএসএফ ট্রেড লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী, পূর্বে কর্মরত কর্মীদের অগ্রাধিকার দেওয়ার শর্তে ১৩৭ জন অভিজ্ঞ কর্মীর তালিকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয় এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে তারা নতুন করে কর্মস্থলে যোগ দেন।

পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়োগের বিপরীতে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের অভিযোগ প্রকাশ পায়। এ বিষয়ে কেএসএফ ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম হোসাইন ঘুষের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ীই পূর্বে কর্মরত কর্মীদের বহাল রেখে নিয়োগ সম্পন্ন করা হয়েছে এবং আলাদা কোনো তালিকা করা হয়নি। তবে প্রতিষ্ঠানের অগোচরে কেউ ব্যক্তিগতভাবে কোনো লেনদেন করে থাকলে তার দায়ভার কেএসএফ ট্রেড নেবে না বলেও তিনি উল্লেখ করেন।