আইন ও আদালত

জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ হত্যার চাঞ্চল্যকর সাক্ষ্য

প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে ৩০০ উইকেটের হাতছানি হ্যাজলউডের সামনে বাংলাদেশের বিপক্ষে ৩০০ উইকেটের হাতছানি হ্যাজলউডের সামনে আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের পূর্বাভাস, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের পূর্বাভাস, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন বিশেষ দূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন বিশেষ দূত আগস্টের শেষে পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার আগস্টের শেষে পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত
সব খবর

বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনিরুল হক। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি সাক্ষ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মীজানুল ইসলাম, শাইখ মাহদী ও আব্দুস সাত্তার পালোয়ান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাইদুর রহমান ও নাজনীন আহসান।

সাক্ষ্যগ্রহণের সময় মনিরুল হক বর্ণনা করেন যে, বরিশালের পাথরঘাটায় একটি অভিযানে জিয়াউল আহসানের প্রত্যক্ষ নির্দেশে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্য নজরুলসহ কয়েকজনকে হত্যা করা হয়। তিনি জানান, হত্যাকাণ্ডের পর মরদেহগুলো বস্তায় ভরে পেট কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কাঠগড়ায় বসে মনিরুল হক নিজের জবানবন্দি দেওয়ার সময় আসামি জিয়াউল আহসান এজলাস কক্ষের কাঁচের ঘেরা কাঠগড়ায় বসে তা শোনেন এবং নোট নেন।

নিজের পরিচয় তুলে ধরে মনিরুল হক বলেন, তিনি বর্তমানে ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ১৯৯০ সালের ২২ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্সে লেফটেন্যান্ট পদে কমিশন পাওয়া মনিরুল হক ২০১৭ সালের ডিসেম্বরে অবসরে যান। ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত তিনি র‍্যাব-৮ বরিশালের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

র‍্যাবের কর্মপদ্ধতি সম্পর্কে তিনি জানান, অধিনায়ক থাকাকালীন সময়ে মেজর কুতুব ও মেজর সাব্বির রহমান ওসমানী তার উপ-অধিনায়ক ছিলেন। তখন র‍্যাবের মহাপরিচালক হিসেবে খন্দকার হাসান মাহমুদ ও মোখলেছুর রহমানকে পেয়েছেন। সিও’স কনফারেন্সে নিয়মিত উপস্থিত থাকতেন তৎকালীন ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। মনিরুল হক দাবি করেন, র‍্যাব সদর দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন অভিযানে দিক-নির্দেশনা দিতেন।

সাক্ষ্যে তিনি আরও বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র‍্যাব সদস্যরা অনেক সময় দ্বিধায় পড়তেন। তখন তৎকালীন মহাপরিচালক মোখলেছুর রহমান ‘ওয়াজিবাতুল কতল’ শব্দটি ব্যবহার করে অপরাধীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিতেন। র‍্যাব-৮ এর আওতাধীন ১১টি জেলায় সুন্দরবনের জলদস্যু দমন ও সন্ত্রাসী বিরোধী অভিযানে ইন্টেলিজেন্স উইং সরাসরি সহায়তা করত। লে. কর্নেল জিয়াউল আহসান ব্যক্তিগতভাবে বরিশালে তার বাড়িতে আসার সময় প্রায়ই ব্যাটালিয়নে সৌজন্য সাক্ষাত বা বিভিন্ন অফিসিয়াল ভিজিটে উপস্থিত থাকতেন বলেও তিনি উল্লেখ করেন।