অর্থনীতি

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে মিলবে ৫ শতাংশ কর ছাড়

প্রতিবেদক
দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতের মাটি ব্যবহার করে হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ হুমায়ুন কবিরের ভারতের মাটি ব্যবহার করে হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ হুমায়ুন কবিরের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে নেই সুস্পষ্ট নির্দেশনা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে নেই সুস্পষ্ট নির্দেশনা স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেব না: নাহিদ ইসলাম স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেব না: নাহিদ ইসলাম
সব খবর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা তাদের পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ হারে কর ছাড় পাবেন। এই ছাড়ের পরিমাণ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারবে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ রোববার, ২ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী এই প্রণোদনার সুযোগ তৈরি করা হয়েছে। এই সুবিধাটি শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের জন্য প্রযোজ্য হবে, যারা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো প্রকার কর প্রণোদনা বা ছাড় পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অতিরিক্ত কর প্রদানের নিয়মও স্পষ্ট করেছে এনবিআর। এর আওতায়, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ২ শতাংশ বা ৩ হাজার টাকা—এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর হিসেবে প্রযোজ্য হবে।

করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট এবং ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ রাখা হয়েছে। গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করা হয়েছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইট (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে সহজেই রিটার্ন জমা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে সেবা নিতে কোনো অসুবিধা হলে এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে। কর ছাড়ের মেয়াদ ৩০ সেপ্টেম্বরের পর শেষ হয়ে যাবে বিধায় এনবিআর দ্রুততম সময়ের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।