বিশ্ব

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা

প্রতিবেদক
হাইকোর্টে রিট মামলার নিষ্পত্তির হার বেড়েছে, কমছে বিচারাধীন মামলা হাইকোর্টে রিট মামলার নিষ্পত্তির হার বেড়েছে, কমছে বিচারাধীন মামলা সৌদি আরবের সুরক্ষায় শর্তহীনভাবে পাশে পাকিস্তান সৌদি আরবের সুরক্ষায় শর্তহীনভাবে পাশে পাকিস্তান সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণ, জারি করা হয়েছিল হামলার সতর্কতা সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণ, জারি করা হয়েছিল হামলার সতর্কতা কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম জামায়াতের লংমার্চের ওপর নজর রাখছে বিএনপি, কার্যকারিতা নিয়ে প্রশ্ন মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান
সব খবর

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে যেসব বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে, সেই তালিকায় নেতানিয়াহুর নাম নেই। তাদের ব্যস্ত সময়সূচিতে বৈঠকের জন্য সময় বের করাও কঠিন হতে পারে।

ওই মার্কিন কর্মকর্তা জানান, মঙ্গলবার যুক্তরাজ্য, মেক্সিকো ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এরপর তিনি ওয়াশিংটনে ফিরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। নিউইয়র্কে অবস্থানকালে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গেও ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সাংবাদিকদের বলেন, ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের নেতাদের এক সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে তাদের মধ্যে আলোচনা হবে। তবে ওই সংবর্ধনায় কারা আমন্ত্রিত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওয়াল্টজ।

এর আগে অ্যাক্সিওস জানিয়েছিল, সাধারণ পরিষদের অধিবেশনের সময় উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে। ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে এসব বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। শুক্রবার ইসরায়েলের চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুও ওই নেতাদের সঙ্গে বৈঠক করতে আগ্রহী।

নেতানিয়াহু আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। নিউইয়র্কে তিনি প্রায় একদিন অবস্থান করবেন বলে জানা গেছে।

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক ক্রমেই অনিশ্চিত হয়ে উঠলেও ইসরায়েল হায়োম বৃহস্পতিবার জানিয়েছে, নেতানিয়াহু নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করতে পারেন। তবে নেতানিয়াহুর প্রধানমন্ত্রীর কার্যালয় দ্য টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, সফরের কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে নেতানিয়াহু টেক্সাস সফর করবেন বলেও শুক্রবার চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেখানে কয়েকটি বৈঠকের পাশাপাশি প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গেও তার বৈঠক হতে পারে। তবে মাস্কের সঙ্গে নেতানিয়াহু কী বিষয়ে আলোচনা করবেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগেও নেতানিয়াহু মাস্কের সঙ্গে দেখা করতে আলাদা করে সফর করেছিলেন। সে সময় ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে টেসলার কারখানায় দুজন সরাসরি আলোচনায় অংশ নিয়েছিলেন।

ইসরায়েলি টেলিভিশনের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহুর টেক্সাস সফরের কারণে তার সফরসঙ্গীদের কয়েকজনকে ‘উইং অব জিওন’ সরকারি বিমানের পরিবর্তে বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াত করতে হতে পারে। এতে করদাতাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।