ধর্ম ও ইসলাম

মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান

প্রতিবেদক
জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম জামায়াতের লংমার্চের ওপর নজর রাখছে বিএনপি, কার্যকারিতা নিয়ে প্রশ্ন ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র অস্ত্রের সন্ধান দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করবে এসআরবি, আইনি জটিলতা থাকবে না অস্ত্রের সন্ধান দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করবে এসআরবি, আইনি জটিলতা থাকবে না পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় আহত পর্যটক পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় আহত পর্যটক
সব খবর

বাংলাদেশের তরুণ হাফেজ, মাওলানা, মুফতি ও ক্বারি রায়হান মাহমুদ আজহারি পবিত্র কোরআনের ১০ কেরাতে সর্বোচ্চ সনদ অর্জন করেছেন। সম্প্রতি মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের কিরাত বিষয়ে তিনি এই গুরুত্বপূর্ণ সনদ লাভ করেন। সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট গ্রামের বাসিন্দা রায়হান মাহমুদ ছোটবেলা থেকেই কোরআনের প্রতি গভীর অনুরাগ নিয়ে বেড়ে ওঠেন।

সাভারের বড় মাদরাসায় শৈশবে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার পর রায়হান ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণ করেন। তিনি মাওলানা আবু তাহের মিসবাহ পরিচালিত মাদরাসাতুল মাদীনা থেকে পড়াশোনা করেন, মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস এবং কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রাবিউল উলুম থেকে মুফতি কোর্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি সর্বোচ্চ গ্রেড বা ‘মুমতাজ’ অর্জন করেছেন। এছাড়া কোরআন তিলাওয়াতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি লালবাগ মা‘হাদুল কিরাত থেকে উচ্চতর তাজউইদ ও কিরাতের ওপর বিশেষ শিক্ষা নেন।

উচ্চশিক্ষার জন্য পরবর্তীতে মিসরে পাড়ি জমান রায়হান মাহমুদ। সেখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবি ভাষা ও ভাষাবিজ্ঞানে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আল-আজহারের তানতা শাখার ‘উলুমুল কোরআন ও কিরাত’ বিভাগে অধ্যয়নরত আছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও রায়হান মাহমুদের সাফল্যের স্বাক্ষর রয়েছে। মিসরের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৫টি দেশের প্রতিযোগীদের মধ্যে তিনি ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন। এছাড়া ‘ওফাউল আজয়াল’ ও ‘সুফারাউল হিদায়া’ আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। রায়হানের এই ধারাবাহিক সাফল্যে তার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত। তারা প্রত্যাশা করছেন, আন্তর্জাতিক অঙ্গনে কোরআন, ইসলাম ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি ভবিষ্যতে আরও গৌরব বয়ে আনবেন।