আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে আগামীকালের জন্য ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকে বিরোধীদলের প্রার্থী কে হবেন, তা চূড়ান্ত করা হবে।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের ইস্যু এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভায় দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

















