অর্থনীতি

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের

প্রতিবেদক
ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন
সব খবর

দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের বর্তমান অবদান প্রায় ৩ শতাংশ, যা আগামী দিনে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কথা জানান।

মন্ত্রী বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল এবং আতিথেয়তা খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আফরোজা খানম বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশীজনদের কার্যকর ভূমিকা পালন করা জরুরি। সরকার এ ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সমর্থন প্রদানে প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি, তবে বর্তমান সরকার দেশের এই বিশাল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্যটন খাতের সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।