বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান

প্রতিবেদক
লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ হত্যায় গ্রেপ্তার ২, কারাগারে প্রেরণ লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ হত্যায় গ্রেপ্তার ২, কারাগারে প্রেরণ ধর্ম অবমাননা ও প্রচলিত আইন: ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপট ধর্ম অবমাননা ও প্রচলিত আইন: ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপট ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা জারি করল সরকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা জারি করল সরকার শনিবার প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্লেট ফাইনালে বাংলাদেশ গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্লেট ফাইনালে বাংলাদেশ যাত্রাবাড়ীতে এসআরবি অভিযানের সময় এক তরুণের মৃত্যু, গুলি কে করেছে রহস্য যাত্রাবাড়ীতে এসআরবি অভিযানের সময় এক তরুণের মৃত্যু, গুলি কে করেছে রহস্য কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন জয়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন জয়ী মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায়
সব খবর

জাপানের টোকিওতে অবস্থিত নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক গোলযোগের কবলে পড়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শেষে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা দেয়। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে বিমানটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের বিষয়টি যাত্রীদের অবহিত করেন এবং দুঃখ প্রকাশ করেন। এরপর প্রকৌশলীরা দ্রুত কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন। ত্রুটি দূর করে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই পুনরায় যাত্রার প্রস্তুতি গ্রহণ করা হয়।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৬ অক্টোবর জাপান যান। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া জাপানি বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেছেন।