বাংলাদেশ

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন আরো ১৭২ বাংলাদেশি

প্রতিবেদক
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও নীতি সুশাসন নিশ্চিতের আহ্বান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও নীতি সুশাসন নিশ্চিতের আহ্বান নওগাঁয় ভাড়া বাসায় জাল নোটের কারবার, ১ জন আটক নওগাঁয় ভাড়া বাসায় জাল নোটের কারবার, ১ জন আটক ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার মান্দায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ মান্দায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাপান সফরে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক ও ২ অনুদান চুক্তি সই জাপান সফরে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক ও ২ অনুদান চুক্তি সই সচিবালয় স্থানান্তরে বাধা: শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর সচিবালয় স্থানান্তরে বাধা: শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ইসরায়েলের ক্ষমতা গঠন অনিশ্চিত, আরব দলের সমর্থনেই ভরসা ইসরায়েলের ক্ষমতা গঠন অনিশ্চিত, আরব দলের সমর্থনেই ভরসা ইউপি চেয়ারম্যান প্রার্থী তালিকা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে এনসিপির নির্দেশ ইউপি চেয়ারম্যান প্রার্থী তালিকা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে এনসিপির নির্দেশ ২৮ অক্টোবরের খুনিদের গ্রেপ্তার করে ফ্যাসিবাদবিরোধী হওয়ার প্রমাণ দিক সরকার ২৮ অক্টোবরের খুনিদের গ্রেপ্তার করে ফ্যাসিবাদবিরোধী হওয়ার প্রমাণ দিক সরকার
সব খবর

লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরো ১৭২ বাংলাদেশি দেশে ফিরছেন। এদের মধ্যে ১৮ জন অসুস্থ রয়েছেন। বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় এই বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টায় তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ার মিসরাতা শহর থেকে বুরাক এয়ার নামের একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থার ফ্লাইটে এই ১৭২ বাংলাদেশিকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতিতে থাকা এই বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফিরছেন।

দেশে ফেরার আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের সচেতন করেন। একই সঙ্গে মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে পা না দিতে সতর্ক করেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা বন্দিশালায় আটক বাংলাদেশিসহ অন্যান্য বিপদগ্রস্ত অভিবাসীদের দ্রুত দেশে ফেরাতে আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরো ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছিলেন।