বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় মহাসড়ক দখল করে অবৈধ হাট, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা

প্রতিবেদক
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাঙচুর সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাঙচুর অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ মিরপুর-১ গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান মিরপুর-১ গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু মদনে নদীভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন মদনে নদীভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
সব খবর

পাবনার সাঁথিয়া উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বনগ্রাম বাজারে ঢাকা-পাবনা মহাসড়ক ও ফুটপাতের প্রায় সিকি কিলোমিটার এলাকা দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ অস্থায়ী হাট। এই দখলদারির কারণে এলাকাটিতে প্রতিনিয়ত তীব্র যানজট লেগে থাকছে, যা স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ওপরই কাঁচাবাজার, ফলের দোকান, মাংসের দোকান এবং গরম তেলের কড়াই বসিয়ে ভাজাপোড়ার দোকানসহ নানা ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছে। অনেক ব্যবসায়ী মাসিক ঘর ভাড়া বাঁচানোর উদ্দেশ্যে এই অবৈধ পথ বেছে নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এদের মধ্যে অনেকেই দৈনিক ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আয় করছেন, যা বাজারের অনেক বৈধ ব্যবসায়ীর আয়ের চেয়েও বেশি। এই অবৈধ ব্যবসা নির্বিঘ্নে পরিচালনার জন্য একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে ‘খাজনা’র নামে নিয়মিত চাঁদা আদায় করছে। এমনকি সাধারণ বাজারের তুলনায় এখানে শাকসবজি ও তরিতরকারি প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থীরা। বনগ্রাম প্রাইমারি স্কুল, মিয়াপুর হাই স্কুল ও কলেজ, মিয়াপুর দাখিল মাদ্রাসা, বেশ কিছু কিন্ডারগার্টেন ও প্রাইভেট মাদ্রাসাসহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এই জটলা ঠেলে যাতায়াত করে। বিশেষ করে শনি ও মঙ্গলবার হাটের দিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ৮ম শ্রেণির ছাত্রী মারিয়া খাতুন ও ৯ম শ্রেণির ছাত্রী আফিফা জানায়, রাস্তার ওপর মানুষের ভিড় ও দোকানপাটের কারণে স্কুলে যাতায়াত করা তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুধু শিক্ষার্থী নয়, কৃষক ও সাধারণ হাটুরিয়াদের দুর্ভোগের শেষ নেই। পেঁয়াজ ও গরুর হাটের জন্য পরিচিত এই এলাকায় পণ্যবাহী গাড়ি নিয়ে পার হওয়া অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা বাচ্চু প্রামানিক, আ. কুদ্দুস, হাবিবুর রহমান, সাগর হোসেন ও জসীম উদ্দিন জানান, জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া বা কৃষি পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সতর্কতামূলক সাইনবোর্ড থাকলেও দখলদাররা সেটির ওপরই চালার দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অবৈধ বাণিজ্য চলছে। কয়েক বছর আগে প্রশাসন উচ্ছেদ অভিযান চালালেও বর্তমানে কোনো তৎপরতা নেই। বৈধ ব্যবসায়ীরাও এই অবৈধ দখলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, বিষয়টি তার জানা নেই তবে জনভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সওজ পাবনার নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ জানান, তিনি বিষয়টি অবগত নন এবং উপ-সহকারী প্রকৌশলীদের সাথে যোগাযোগ করতে বলেন।

বনগ্রাম বাজারের ওপর দিয়ে প্রতিদিন বনগ্রাম প্রাইমারি স্কুল, মিয়াপুর হাই স্কুল ও কলেজ, মিয়াপুর দাখিল মাদ্রাসা, ৫-৬টি কিন্ডারগার্টেন, ৪-৫টি প্রাইভেট মাদ্রাসা এবং বনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলিয়ে প্রায় ৭- ৮ হাজার শিক্ষার্থী যাতায়াত করে।

মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি সাইনবোর্ড রয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে— সড়কের উভয় পাশের ১০ মিটারের মধ্যে দোকানপাট বা কোনো কিছু রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।