বাংলাদেশ

মিরপুর-১ গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু মদনে নদীভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন মদনে নদীভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন গাজা উৎসবে ফিলিস্তিনি নারীদের চোখে যুদ্ধের ভয়াবহতা ও টিকে থাকার গল্প গাজা উৎসবে ফিলিস্তিনি নারীদের চোখে যুদ্ধের ভয়াবহতা ও টিকে থাকার গল্প গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান ঢামেকে দ্বিতীয় দিনেও অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা ঢামেকে দ্বিতীয় দিনেও অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
সব খবর

রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বেলা ১১টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এই কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানিয়েছেন, সকালের অভিযানের ধারাবাহিকতায় বিকেল ৫টা নাগাদ ওই এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে।

অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেকটি ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৮ থেকে ২২ বছর ধরে গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এসব ফুটপাতে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা চালানো হচ্ছে। রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণের মতো অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।

বর্তমান সরকারকে জনবান্ধব উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি কাজ করছে। এর আগে ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে এবং একইভাবে মিরপুর-১ গোলচত্বরকেও একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে জায়গাগুলো হাঁটাচলার উপযোগী করে তোলা হবে।

অভিযান পরিচালনার সময় স্থানীয় পুলিশের ডিসি, স্থানীয় নেতা, মার্কেট কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রশাসক জানান, উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার পর স্থানীয়রা এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। দ্বিতীয় দফার অভিযান মিরপুর-১ গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।