রাজধানীর বিমানবন্দর এলাকায় প্রকাশ্য দিবালোকে একটি পেট্রোল পাম্পের বিপুল পরিমাণ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ডিএল পেট্রোল পাম্পের কর্মচারীরা ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এই ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা প্রায় ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে গত দুই দিনের বিক্রয়লব্ধ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ছয় থেকে সাতজনের একটি সশস্ত্র দল টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুষ্কৃতকারীরা পিস্তল প্রদর্শন করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে টাকা বহনকারী কর্মীকে রক্তাক্ত জখম করে। আহত ওই কর্মীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগ নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশের ধারণা, নিয়মিত একই সময়ে টাকা বহনের বিষয়টি আগে থেকেই নজরদারিতে রেখেছিল ছিনতাইকারীরা। বর্তমানে পুলিশ ও একাধিক তদন্ত দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার ডিএল পেট্রোল পাম্পটির মালিক তাসীন হক, যার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন ছিলেন।
পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, পাম্পের বিক্রি করা টাকা জমা দিতে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র দুষ্কৃতকারী টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতিরোধ করে। এরপর পিস্তলের মুখ ও চাপাতি দিয়ে কুপিয়ে কর্মচারীকে রক্তাক্ত করে টাকাভর্তি
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, ‘ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে দুদিনের জমাকৃত প্রায় ১ কোটি ২১ লাখ টাকা রোববার একসঙ্গে ব্

















