বাংলাদেশ

আগামী ২৬ আগস্ট পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী

প্রতিবেদক
লিবিয়া-তুরস্ক সমুদ্রসীমা চুক্তিতে ক্ষুব্ধ মিসর, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন লিবিয়া-তুরস্ক সমুদ্রসীমা চুক্তিতে ক্ষুব্ধ মিসর, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন নোয়াখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে শিক্ষককে হুমকির প্রতিবাদে অবরোধ নোয়াখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে শিক্ষককে হুমকির প্রতিবাদে অবরোধ ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জনের মৃত্যু সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯ জন দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯ জন প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ, অপরাধীদের অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ, অপরাধীদের অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ
সব খবর

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই অনুযায়ী, আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই হিসাব অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ২৬ আগস্ট (১২ রবিউল আউয়াল) বুধবার উদযাপিত হবে।

কমিটি জানায়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামের ইতিহাসে ১২ রবিউল আউয়াল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিন মুসলমানরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করে থাকেন। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণকারী মহানবী (সা.) দীর্ঘ ২৩ বছর ইসলাম প্রচারের পর ৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন। পবিত্র এই দিনে দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবহাওয়া অধিদপ্তর ও স্পারসোর প্রতিনিধি, বিভিন্ন মসজিদের খতিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিবসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।