অপরাধ

ক্রাইমিয়ায় বোমা হামলায় ইউক্রেনীয় পক্ষত্যাগী কমান্ডার নিহত

প্রতিবেদক
বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার গাজীপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর
সব খবর

ইউক্রেনের পক্ষত্যাগী উচ্চপদস্থ এক কমান্ডার রাশিয়ান এসকর্টের পাতা বোমায় প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় ৩২ বছর বয়সী মারগারিটা রিউট নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। নিহত ৪৯ বছর বয়সী ওই কমান্ডারের নাম রবার্ট শাগিভ, যিনি ইউক্রেন ছেড়ে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্রাইমিয়া অঞ্চলটি অনেক আগেই ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে রাশিয়া এবং সেখানেই এই বিস্ফোরক ডিভাইসটি পেতে রাখা হয়েছিল।

নিরাপত্তা রক্ষাকারী বিভাগের সাথে যুক্ত টেলিগ্রাম চ্যানেলের বরাতে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রবার্ট শাগিভের চলাচলের পথে একটি ময়লা ফেলার বিনের ভেতরে বিস্ফোরক ডিভাইসটি লুকিয়ে রেখেছিলেন মারগারিটা রিউট। শাগিভ পাশ দিয়ে যাওয়ার সময় ডিভাইসটির বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দের কারণে স্থানীয়রা প্রথমে এটিকে আবাসিক ভবনে ড্রোন হামলা বলে ভুল করেছিলেন। বিস্ফোরণের পর পরই সেভাস্তোপোল থেকে রিউটকে গ্রেপ্তার করা হয়।

রাশিয়া ভিত্তিক ই২ডব্লিউ নিউজের তথ্য অনুযায়ী, রিউটকে সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি হামলার দায় স্বীকার করেছেন। তাকে অবিলম্বে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। রাশিয়ার দাবি, কিয়েভের নির্দেশে এই বোমা হামলা চালানো হয়েছে, তবে এর সত্যতা বা রিউট কীভাবে ইউক্রেনের গোয়েন্দাদের সাথে যুক্ত হলেন তা এখনো স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের পর রিউট রাশিয়া ছাড়ার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। হত্যার জন্য অনুশোচনা বোধ করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘না’ বলে উত্তর দিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার ইরোস্লাভ-১ এলাকায় জন্ম নেওয়া মারগারিটা রিউট সোচিতে বসবাস করতেন এবং প্রায়ই ক্রাইমিয়া সফর করতেন। এর আগেও তিনি আলোচনায় এসেছিলেন, যখন ২০২৫ সালের জুলাই মাসে ইউক্রেনের ড্রোন হামলার পর ট্রেনে বসে ইউক্রেনপন্থি মন্তব্য করার দায়ে তাকে আটক করা হয়েছিল। সে সময় তাকে দুই দিন আটকে রেখে রাশিয়ার সেনাবাহিনীর অবমাননার অভিযোগে জরিমানা করা হয়েছিল। বোমা হামলার অভিযোগ প্রমাণিত হলে রিউটকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।