বিশ্ব

ভূমধ্যসাগরে ১১ জনের মৃত্যু, সুনামগঞ্জের ৫ যুবক নিখোঁজ

প্রতিবেদক
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান রাশিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা ইরানের হুমকি, দক্ষিণ কোরিয়ার দ্বিধা: হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা প্রশ্নে জটিলতা নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ নারীদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
সব খবর

খাবার ও পানির তীব্র সংকটে ভূমধ্যসাগরে প্রায় ১১ দিন ভেসে থাকার পর গ্রিসগামী একটি রাবারের নৌকায় অন্তত ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের যাত্রী আবদুল করিম জানিয়েছেন, নিহতদের মধ্যে নয়জন বাংলাদেশি। এই ঘটনায় শান্তিগঞ্জের পাঁচ যুবকের এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন মিশরে চিকিৎসাধীন আবদুল করিমের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ আগস্ট ৪২ জন যাত্রী নিয়ে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি। যাত্রাপথে ইঞ্জিন বিকল হয়ে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় নৌকাটি সাগরে আটকা পড়ে। প্রায় ১১ দিন ভাসমান অবস্থায় প্রচণ্ড গরম ও পানিশূন্যতায় যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত গত ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ উপকূলে নৌকাটি পৌঁছাতে সক্ষম হয়। আবদুল করিমের দেওয়া তথ্যমতে, নৌকাটিতে ৩৮ জন বাংলাদেশি ও চারজন সুদানের নাগরিক ছিলেন। খাবার ও পানির অভাবে মারা যাওয়া যাত্রীদের মরদেহ সাগরে ফেলে দিতে বাধ্য হন সহযাত্রীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আবদুল করিম জানান, নৌকাটিতে সর্বোচ্চ ২৫ জন যাত্রী বহনের সক্ষমতা থাকলেও ৪২ জনকে তোলা হয়েছিল এবং এতে মাত্র একটি ইঞ্জিন ছিল। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকায় বেঁচে যাওয়া যাত্রীদের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। স্থানীয় লোকজন মারসা মাতরুহ উপকূলে নৌকাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে প্রায় ২৯ থেকে ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজ পাঁচ যুবকের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন পাগলা শত্রুমর্দান গ্রামের হৃদয় পাল, চিকরকান্দি গ্রামের এনামুল খান, রিপন মিয়া ও মামুন খান এবং রানসি গ্রামের মো. তালহা। হৃদয়ের চাচা কানন পাল জানান, গত ৩১ জুলাই সর্বশেষ কথা বলার সময় হৃদয় জানিয়েছিলেন ৩ আগস্ট তিনি গ্রিসের উদ্দেশে রওনা হবেন। দ্বিতীয় নৌকায় থাকা হৃদয় পরিবারের সঙ্গে এরপর থেকে আর যোগাযোগ করতে পারেননি। এদিকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানিয়েছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ জানানো হয়নি, তবে ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা হবে। উল্লেখ্য, এর আগে মার্চ মাসে একই পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার সময় ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছিল, যার মধ্যে ১২ জনই ছিলেন সুনামগঞ্জের বাসিন্দা।