রাজনীতি

দেশে গণতন্ত্র সংকুচিত হচ্ছে, সরকারের সমালোচনা সহ্য করা হচ্ছে না: নাহিদ ইসলাম

প্রতিবেদক
এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান
সব খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মধ্যেই গণতন্ত্রকে সংকুচিত করার অশুভ চেষ্টা চালাচ্ছে। সোমবার রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট এলায়েন্সের (ডিজেএ) আয়োজনে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের এমন মনোবাসনা দেশের জন্য ভালো পরিণতি বয়ে আনবে না।

নাহিদ ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র অনুযায়ী বিরোধীদল সংসদ ও সংসদের বাইরে কথা বলবে। কিন্তু বর্তমানে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে। তিনি এ পরিস্থিতিতে সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন। তিনি আরও অভিযোগ করেন যে, সরকারের শীর্ষ নেতারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধীদলের প্রতিবাদকে ‘হটকারিতা’ বলে আখ্যায়িত করছেন। সরকার যদি সমালোচনা সহ্য না করে একে হটকারিতা বলে এবং দমনের চেষ্টা চালায়, তবে তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এমন অবস্থান থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এই সরকার জনগণের আস্থা হারিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি চাঁদাবাজি বেড়েছে। তিনি অভিযোগ করেন, সরকার সাধারণ জনগণকে উপেক্ষা করে ব্যাংক লোপাটকারী ও দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে। এছাড়া কৃষি কার্ড ও হেলথ কার্ড বিএনপির দলীয় নেতাকর্মীরা পাচ্ছেন, অথচ সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। বিদ্যুতের সংকট দেশের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারলে এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান করতে ব্যর্থ হলে এনসিপি তাদের ক্ষমতায় থাকতে দেবে না। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সাংবাদিকদের যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া উদ্যোগগুলো চলমান রাখার দাবি জানান। এছাড়া রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট এলায়েন্সের (ডিজেএ) আয়োজনে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।