শিক্ষা

দুই মাস পেছাল ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

প্রতিবেদক
সব খবর

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে পরীক্ষাটি আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় পরীক্ষাটি দুই মাস পিছিয়ে গেল।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার এই নতুন সময়সূচি চূড়ান্ত করেছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সময়সূচি অনুমোদন দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে তা প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার তারিখ পরিবর্তনের এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সব খবর