জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১৯৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠনের ঘোষণা দিয়েছে। এই পুনর্গঠনে মুখ্য মুখপাত্র ও মুখপাত্রের মতো পুরনো পদগুলো বাদ দিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং যুগ্ম সদস্যসচিবের মতো নতুন পদ সৃষ্টি করা হয়েছে। কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দলের অস্থায়ী কার্যালয় ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদে রয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।
যুগ্ম সদস্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক এবং মো. আতাউল্লাহ।
বিভিন্ন সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক হিসেবে সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে ইফতেখারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, তার সহকারীরা হলেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ। প্রচার সম্পাদক হিসেবে জয়নাল আবেদীন শিশির এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন দায়িত্ব পেয়েছেন। শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার।
সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা বিভাগ (উত্তর)-এর জন্য সাইফুল্লাহ হায়দার এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শওকত আলী। চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. সুজাউদ্দীন এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। চট্টগ্রাম বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক নাজিদ নওরোজ শাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত।
রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহেরাব তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা। এছাড়া ঢাকা বিভাগের দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে হাবিবুর রহমান অপু দায়িত্ব পেয়েছেন।
ঢাকা বিভাগে সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) হিসেবে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজার নাম ঘোষণা করা হয়েছে। একই বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ দায়িত্ব পেয়েছেন।
নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা এবং সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা। মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এবং সহ-মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, সহ-ধর্ম সম্পাদক সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস। গণশিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান। সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান এবং সহসংস্কৃতি সম্পাদক মেহেরাব সিফাত। শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল এবং সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম। তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম এবং সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক তাওহিদ তানজিম। প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

















