বাংলাদেশ

সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা

প্রতিবেদক
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ অবসরের পর এক বছর অলস সময় কাটাতে চান নেইমার অবসরের পর এক বছর অলস সময় কাটাতে চান নেইমার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪
সব খবর

সৌদি আরবের দাম্মামে অবস্থিত বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের অব্যাহত হামলার ঘটনায় আবারও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সংঘটিত এই হামলার প্রেক্ষাপটে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে সরকারের অবস্থান তুলে ধরে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। এই হামলায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া আহতদের তালিকায় রয়েছেন দুই বাংলাদেশি, দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি এবং একজন নেপালি নাগরিক। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা বর্তমানে বেশ সঙ্কটজনক।

আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং সৌদি সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। বিবৃতিতে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছিলেন। তাদের মধ্যে শাহেদ আহম্মেদ নামের একজনের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে।

বিবৃতিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। দাম্মামে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন ২ বাংলাদেশি।

আহতদের মধ্যে ২ বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।