অপরাধ

জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

প্রতিবেদক
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ অবসরের পর এক বছর অলস সময় কাটাতে চান নেইমার অবসরের পর এক বছর অলস সময় কাটাতে চান নেইমার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪
সব খবর

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইনজেকশনসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় সূত্র এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পাওয়া তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিজিবির অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহল দল, স্থানীয় পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

অভিযানে আটককৃতরা হলেন কালাই উপজেলার পাঁচগ্রাম এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. ছানোয়ার হোসেন (৩২), দেওগ্রাম এলাকার আঞ্জমান (৩২) এবং আফিয়া ফেরদৌসী মিম (২৫)।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৮০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২টি কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন এবং নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করে। জব্দকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর মোট আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা। এর মধ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ৫৪ হাজার টাকা, ইনজেকশনের মূল্য ৩০ হাজার ৬০০ টাকা এবং দুটি স্মার্টফোনের মূল্য ৬০ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের ও জব্দ করা মালামাল কালাই থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।