অপরাধ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২

প্রতিবেদক
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডা. রফিক ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডা. রফিক লিবিয়া-তুরস্ক সমুদ্রসীমা চুক্তিতে ক্ষুব্ধ মিসর, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন লিবিয়া-তুরস্ক সমুদ্রসীমা চুক্তিতে ক্ষুব্ধ মিসর, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন নোয়াখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে শিক্ষককে হুমকির প্রতিবাদে অবরোধ নোয়াখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে শিক্ষককে হুমকির প্রতিবাদে অবরোধ ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির
সব খবর

নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করার দায়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মান্দা উপজেলার ১২নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩), যিনি রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে এবং মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকার (৫০), যিনি নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন মিলে নওগাঁ-রাজশাহী বর্ডার এলাকার একটি খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পর পুলিশি তৎপরতা শুরু হয়।

পুলিশ সুপার আরও জানান, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে ওই রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ মাইকিংয়ের বিষয়টি অবগত ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টাকে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।