অপরাধ

নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২

প্রতিবেদক
স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটির দরপত্র, আসছে রোবটিক সার্জারি মেশিন স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটির দরপত্র, আসছে রোবটিক সার্জারি মেশিন ফ্রান্সে শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ ফ্রান্সে শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ জাপান থেকে রাষ্ট্রদূত ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ জাপান থেকে রাষ্ট্রদূত ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, গ্রেপ্তার ১৩৫ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, গ্রেপ্তার ১৩৫ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে নতুন আইডিয়া সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে নতুন আইডিয়া সংবিধান সংশোধন কমিটিতে জাতীয় নাগরিক পার্টিতে সামান্তা শারমিনের পদাবনতি: নেপথ্যে কী? জাতীয় নাগরিক পার্টিতে সামান্তা শারমিনের পদাবনতি: নেপথ্যে কী? বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার চায় বাংলাদেশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার চায় বাংলাদেশ সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার হুথি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন হুথি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে
সব খবর

নওগাঁর মান্দায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ মাইকিং করে প্রচারের অভিযোগে দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকার (৫০)। এই ঘটনার সময় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার বিকেলে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী সীমান্তবর্তী এলাকায় একটি অটোরিকশায় মাইক লাগিয়ে ১৮ সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করেন। ভিডিওতে প্রচার করা হয় যে, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এরপর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা পুলিশের নজরে আসে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দেশকে অস্থিতিশীল করার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম শহীদ মাইকিংয়ের বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ সুপার আরও বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে অটোরিকশায় মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক মাইক ব্যবহার করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা দিচ্ছেন এবং দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছেন। প্রচারণায় সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়। ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহারের পাশাপাশি দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে স্বাগত জানানোর আহ্বানও জানানো হয়েছিল। এই ঘটনা এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি করেছে।