বিশ্ব

ফ্রান্সে শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ

প্রতিবেদক
লালমনিরহাটে বিএসএফের হামলা, গ্রামবাসীর ধাওয়ায় পিছু হটল ভারতীয় বাহিনী লালমনিরহাটে বিএসএফের হামলা, গ্রামবাসীর ধাওয়ায় পিছু হটল ভারতীয় বাহিনী আইসিসি র‍্যাংকিংয়ে ইংল্যান্ডকে হটিয়ে সাতে উঠে এলো আফগানিস্তান আইসিসি র‍্যাংকিংয়ে ইংল্যান্ডকে হটিয়ে সাতে উঠে এলো আফগানিস্তান স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটির দরপত্র, আসছে রোবটিক সার্জারি মেশিন স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটির দরপত্র, আসছে রোবটিক সার্জারি মেশিন জাপান থেকে রাষ্ট্রদূত ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ জাপান থেকে রাষ্ট্রদূত ফেরানোর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, গ্রেপ্তার ১৩৫ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, গ্রেপ্তার ১৩৫ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে নতুন আইডিয়া সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে নতুন আইডিয়া সংবিধান সংশোধন কমিটিতে জাতীয় নাগরিক পার্টিতে সামান্তা শারমিনের পদাবনতি: নেপথ্যে কী? জাতীয় নাগরিক পার্টিতে সামান্তা শারমিনের পদাবনতি: নেপথ্যে কী? বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার চায় বাংলাদেশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার চায় বাংলাদেশ সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার হুথি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন হুথি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন
সব খবর

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে শিক্ষা খাতে অর্থায়ন বাড়ানো এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে এক লাখেরও বেশি মানুষ বিক্ষোভ করেছেন। শনিবারের এই বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং জলকামান ব্যবহার করে। এই বিক্ষোভের ঘটনায় প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার নতুন করে চাপের মুখে পড়েছে।

শনিবার (২৪ অক্টোবর) প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। রাজধানী প্যারিসের কেন্দ্রীয় এলাকা এড়িয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলে নির্ধারিত পথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, তবে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ এতে যোগ দেন। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্যারিস ছাড়াও লিওঁ, ক্লেরমঁ-ফেরাঁ ও স্ত্রাসবুর্গ শহরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। নিস ও নঁতে শহরে জলকামান ব্যবহার করা হয়। মার্সেই শহরে মিছিলের শেষ প্রান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন মানুষ জড়িত হলে সেখানেও কাঁদানে গ্যাস ছোড়া হয়।

প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, বিক্ষোভের ঘটনায় ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৪০ জনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক। অস্ত্রসংক্রান্ত অপরাধ এবং সহিংসতা বা সম্পদ নষ্টের প্রস্তুতি নেওয়া গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বেশির ভাগ গ্রেপ্তার হয়েছে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মেয়াদের শেষ পর্যায়ে এসে এই বিক্ষোভ তাঁর নেতৃত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, কারণ আগামী মে মাসে দেশটির ভোটাররা তাঁর উত্তরসূরি নির্বাচন করবেন। এই পরিস্থিতিতে কট্টর ডানপন্থী ন্যাশনাল র‍্যালি দল সরকারের জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলেছে এবং বিক্ষোভকারীদের ভোটের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশের আহ্বান জানিয়েছে।

বিক্ষোভ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলেন। তাঁদের সহায়তায় হেলিকপ্টার, সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়।

গত মাসে প্যারিসের একটি উচ্চবিদ্যালয়ে কর্মীসংকটের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছিল, যা পরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের উন্নত পরিবেশের দাবিতে এবং কর্মীরা বেশি মজুরি ও পেনশনের দাবিতে আন্দোলনে যোগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফ্রান্সের সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক অনুপস্থিতির কারণে ১ কোটি ৫৪ লাখ ঘণ্টার পাঠদান ব্যাহত হয়েছে, যা নির্ধারিত পাঠদানের ৭.৫ শতাংশ।

শুক্রবার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে শিক্ষার্থীরা সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সংগঠকেরা আগামী ৩১ অক্টোবর আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন, যেখানে বিক্ষোভ করার অধিকার রক্ষার দাবি জানানো হবে।

শুক্রবার প্যারিসে বিক্ষোভ মিছিলের নির্ধারিত পথ পরিবর্তন করে পুলিশ। বাস্তিল চত্বরে মাইক ব্যবহার করে লোকজনকে সরে যেতে বলা হয়, অন্যথায় ১৩৫ ইউরো জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়। ৫৮ বছর বয়সী নার্স সৌমায়া আবেদ জানান, তিনি ৩০ বছরের বেশি সময় ধরে বিক্ষোভে অংশ নিচ্ছেন কিন্তু এমন পথ পরিবর্তন আগে কখনো দেখেননি। তিনি মনে করেন, গত সপ্তাহের ঘটনাকে ব্যবহার করে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতে আন্দোলন থামবে না।

মার্সেই শহরে পুলিশ বিক্ষোভকারীর সংখ্যা ১৭ হাজার বললেও শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে সেখানে এক লাখ মানুষ অংশ নিয়েছেন। তুলুজ শহরে কর্তৃপক্ষের হিসাবে ২৬ হাজার ৫০০ জন বিক্ষোভে অংশ নেন। লিওঁ, নিস ও মন্টপেলিয়েসহ কয়েকটি শহরে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল, যা শ্রমিক সংগঠনগুলো সংবিধানস্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে সমালোচনা করেছে।

শনিবার প্যারিসের দক্ষিণে ওর্লেয়াঁ শহরে হাজারো মানুষ কট্টর ডানপন্থীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন, যেখানে মেরিন লো পেনের নেতৃত্বাধীন ন্যাশনাল র‍্যালি দুই দিনের সম্মেলন করছিল। মধ্যপন্থী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে কম জনপ্রিয়তার মুখে পড়েছেন।

গত সপ্তাহের বিক্ষোভে কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পদত্যাগের প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট তা গ্রহণ করেননি। নিরাপত্তাঝুঁকির কারণে শনিবার ল্যুভর, ওর্সে জাদুঘর, পিকাসো জাদুঘর ও গ্রঁ পালে বন্ধ রাখা হয়। অস্থিরতার আশঙ্কায় আর্ট বাসেল আয়োজকেরা সপ্তাহান্তের কর্মসূচি বাতিল করেন।

শিক্ষার্থীদের যৌথ ১০ দফা দাবিতে আরও শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো মেরামতের কথা বলা হয়েছে। এছাড়া জীবনযাত্রার ব্যয় কমাতে শিক্ষার্থীদের মাসিক ভাতা ২০০ ইউরো বাড়ানো এবং সরকারি ছাত্রাবাসের ভাড়া স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। প্যারিসের বিক্ষোভকারী লুই লেদু-জাতার বলেন, তাঁরা যুক্তরাষ্ট্রের মতো বৈষম্যপূর্ণ সমাজে পরিণত হতে চান না, যেখানে সমাজের একাংশের সবকিছু আছে আর অন্যদের কিছুই নেই।