অর্থনীতি

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার

প্রতিবেদক
তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে নতুন আইডিয়া সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে নতুন আইডিয়া সংবিধান সংশোধন কমিটিতে জাতীয় নাগরিক পার্টিতে সামান্তা শারমিনের পদাবনতি: নেপথ্যে কী? জাতীয় নাগরিক পার্টিতে সামান্তা শারমিনের পদাবনতি: নেপথ্যে কী? বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার চায় বাংলাদেশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার চায় বাংলাদেশ হুথি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন হুথি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে ভিউয়ের জন্য সাজানো থাপ্পড়ের ভিডিও, বিভ্রান্ত হচ্ছেন দর্শক ভিউয়ের জন্য সাজানো থাপ্পড়ের ভিডিও, বিভ্রান্ত হচ্ছেন দর্শক ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সরকারের সাফল্য অস্বীকার করা সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ: নাছির সরকারের সাফল্য অস্বীকার করা সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ: নাছির ক্যানসারের কাছে হেরে না ফেরার দেশে তরুণ ক্রিকেটার হৃদয় ক্যানসারের কাছে হেরে না ফেরার দেশে তরুণ ক্রিকেটার হৃদয় চাঁদাবাজি দমনে নতুন আইন আনছে পুলিশ, জানালেন আইজিপি চাঁদাবাজি দমনে নতুন আইন আনছে পুলিশ, জানালেন আইজিপি
সব খবর

সৃজনশীল শিল্পকে দেশের মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ বা সাংস্কৃতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার। শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র ও থিয়েটারকে অর্থনৈতিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ করে তুলে জিডিপি প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি তৈরি এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য।

শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি জানান, প্রথাগত অর্থনৈতিক ভাবনায় শিল্প ও সংস্কৃতিকে সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা হলেও বর্তমান সরকার সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের একার পক্ষে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই নীতি ও অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাত এবং বিভিন্ন এনজিওর সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা হবে। ইতোমধ্যে বাজেটে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ রাখা হয়েছে এবং বেসরকারি খাত থেকেও বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে।

সৃজনশীল খাতের প্রসারে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, দেশীয় কারুশিল্পী, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ডিজাইনিং এবং ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া অ্যামাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিপণন সহায়তা প্রদান করা হবে, যা প্রান্তিক শিল্পীদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, সংগীত, থিয়েটার, চলচ্চিত্র ও হস্তশিল্প কেবল ব্যবসা নয়, এগুলো বাংলাদেশের জন্য ‘সফট পাওয়ার’। এসব মাধ্যমের সাহায্যেই বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। অনুষ্ঠানের আয়োজক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি যৌথ প্রচেষ্টায় দেশে একটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। এছাড়া বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এনামুল হক অনুষ্ঠানে অংশ নেন।