রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন যে, জনগণ তাদের ভোট দিলেও তা ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, জনগণ আমাদের কাছে অভিযোগ করে যে, ভোট আপনাদের দিয়েছিলাম কিন্তু আপনারা তা রক্ষা করতে পারেননি। তখন আমাদের স্বীকার করতে হয় যে, আমাদের দুর্বলতা ছিল।
সম্মেলনটি দুটি পর্বে বিভক্ত ছিল। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত নির্বাচনী সেশনে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনে ১৩ সহস্রাধিক সদস্য (রুকন) ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, তাকে সহায়তা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির।
ডা. শফিকুর রহমান রুকনদের উদ্দেশে বলেন, জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটিগুলো চিহ্নিত করা গেছে, ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, যাদের প্রার্থী করা হয়েছে তাদের মধ্যে জ্ঞানের নিয়ামত রয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেয়া হবে না।
সমাজ পরিবর্তনের গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা আর তামাশা দেখব না, সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি রুকনদের উদ্দেশে পরকালীন জীবন ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নিয়ে আলোচনা করেন এবং সৎ ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয় বরং এটি জীবনের নীতি-নৈতিকতার মান বজায় রাখার একটি দায়িত্ব। আগামীর মেয়র নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে ত্যাগ-তিতিক্ষার প্রমাণ দেয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মান ও শৃঙ্খলার দিকেও আমাদের মনোযোগ দিতে হবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপি।
সম্মেলন দুভাগে বিভক্ত ছিলো। সকাল ৯.৪৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত নির্বাচনী সেশন অনুষ্ঠিত হয়। ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনে রুকনরা ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, তাকে সহায়তা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্র
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জান্নাতে যাওয়া। আমি বিশ্বাস করি, যারা দিন আনে দিন খায়, আল্লাহর পথে তাদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭০ ভাগ মানুষ অংশগ্রহণ করেছে, যারা দিন আনে দিন খায়। জামায়াত আমীর রুকনদের উদ্দেশে অতীত সময়ে সংগঠনের দায়িত্বশীলদের সংগঠন পরিচালনায় নিজেদের জী

















