বিনোদন

নেটফ্লিক্সে আসছে হইচইয়ের বাংলা সিরিজ, দুই বছরের চুক্তি

প্রতিবেদক
জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছালো সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছালো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন ২০২৬ সালে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজার মানুষের মৃত্যু ২০২৬ সালে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজার মানুষের মৃত্যু বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন মোড়: বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন মোড়: বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের অনুলিপি চেয়ে চিঠি সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের অনুলিপি চেয়ে চিঠি ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু ৫০ হাজার ছাড়াল ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু ৫০ হাজার ছাড়াল রাজধানীর বাজারে চাল, আটা ও মশলার দামে অস্বস্তি রাজধানীর বাজারে চাল, আটা ও মশলার দামে অস্বস্তি
সব খবর

বাংলা ভাষার কনটেন্টকে আরও বড় পরিসরে পৌঁছে দিতে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও হইচই দুই বছরের একটি অংশীদারত্ব চুক্তি করেছে। বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। এই চুক্তির আওতায় হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া প্রতিটি নতুন বাংলা সিরিজ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে দেখা যাবে। এসব ভাষায় সিরিজগুলো নেটফ্লিক্সে একচেটিয়াভাবে প্রচারিত হবে।

এই উদ্যোগের প্রথম সিরিজ হিসেবে আগামী ৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে লোককথানির্ভর ভৌতিক ধারার সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। জিতু কমল, সোলাঙ্কি রায় ও পাওলি দাম অভিনীত এই সিরিজটি দিয়েই শুরু হবে যাত্রা। এছাড়া আগামী কয়েক মাসে আরও নতুন সিরিজ এই উদ্যোগের আওতায় আসবে। নতুন সিরিজের পাশাপাশি হইচইয়ের আগে মুক্তি পাওয়া ১৪টি জনপ্রিয় সিরিজও নেটফ্লিক্সে যুক্ত করা হবে। এই তালিকায় রয়েছে ‘মহানগর’, ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যারজি’, ‘আঞ্জান সায়’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’, ‘ব্লাডলাইনস’, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জগ্গা’, ‘রাত আভি বাকি হ্যায়’, ‘অচিন্তা: ট্রায়াল বাই ল’, ‘কুইন্স’ ও ‘পরিণীতা: আ লাভ স্টোরি’।

শুধুমাত্র বিদ্যমান সিরিজ প্রচার নয়, নেটফ্লিক্স ও হইচই যৌথভাবে নতুন মৌলিক সিরিজ তৈরির পরিকল্পনাও করেছে। এই নতুন প্রকল্পগুলোর প্রযোজনা করবে হইচই স্টুডিওস। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, প্রতিটি অভিযোজনেই নতুন সৃজনশীল ব্যক্তিরা যুক্ত হবেন, তবে নতুন সিরিজের নাম বা অভিনয়শিল্পীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

এই উদ্যোগ বাংলাদেশের বিনোদনজগতেও ব্যাপক সাড়া ফেলেছে। ‘বোহেমিয়ান ঘোড়া’র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশের মাটি, মানুষ ও লোকসংস্কৃতির গল্প এবার আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে। তিনি আরও জানান, এই সিরিজ কেবল একজন ট্রাকচালকের আট স্ত্রীর গল্প নয়, বরং এটি জীবনের বিচিত্র রস ও টিকে থাকার লড়াইয়ের গল্প।

নেটফ্লিক্স বিশ্বজুড়ে তাদের দর্শকসংখ্যা প্রায় ১০০ কোটি হওয়ার প্রেক্ষিতে বিভিন্ন স্টুডিও ও নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ বাড়িয়ে দিচ্ছে। এর আগে তারা ফ্রান্সের টিএফ১ ও ব্রাজিলের গ্লোবোর সঙ্গেও একই ধরনের চুক্তি করেছে। ২০১৭ সালে এসভিএফের উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা হইচই বর্তমানে দুই হাজার ঘণ্টার বেশি অনুষ্ঠান প্রচার করছে। নেটফ্লিক্সের সঙ্গে এই নতুন অংশীদারত্ব বাংলা ভাষার গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের নির্মাতাদের জন্য আন্তর্জাতিক পরিসরে কাজের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

২০২৩ সালে চলচ্চিত্র প্রযোজনায়ও প্রবেশ করে প্রতিষ্ঠানটি।