বিনোদন

মাইকেল জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায়

প্রতিবেদক
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট
সব খবর

মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন অবলম্বনে নির্মিত বায়োপিকের দ্বিতীয় পর্বে তার বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। মূল চরিত্রে অভিনয় করা অভিনেতা জাফর জ্যাকসন জানিয়েছেন, নতুন এই সিনেমায় প্রয়াত গায়কের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বক্তব্যকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

এর আগে চলতি বছর মুক্তি পাওয়া প্রথম বায়োপিকটিতে জ্যাকসনের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগের বিষয়টি এড়িয়ে যাওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত সেই সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে ব্যাপক সাফল্য পায় এবং ওপেনহাইমার-কে ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা বায়োপিকের রেকর্ড গড়ে। তবে ড্যান রিডসহ অনেকে অভিযোগ করেন, সিনেমাটিতে জ্যাকসনের ব্যক্তিত্ব ও শিশুদের সঙ্গে তার সম্পর্কের বিতর্কিত দিকগুলো যথাযথভাবে ফুটে ওঠেনি।

ভ্যারাইটি ও জি কিউ মিডল ইস্ট-এর সঙ্গে আলাপকালে জাফর জ্যাকসন বলেন, দ্বিতীয় পর্বে জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়গুলো তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে বিস্তারিতভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। তিনি বলেন, পরিবার হিসেবে তাদের মূল আক্ষেপ হলো, মাইকেল নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পাননি। বিশেষ করে তার জীবনের শেষ বছরগুলোতে তার কণ্ঠস্বর শোনাটা জরুরি ছিল।

পরিচালক ফুকুয়া আগেই জানিয়েছিলেন যে, দ্বিতীয় পর্বে বিতর্কিত বিষয়গুলোকে অতিরঞ্জিত না করে একজন মানুষ হিসেবে মাইকেল জ্যাকসন কেমন ছিলেন, তা তুলে ধরাই মূল লক্ষ্য। উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রথম জ্যাকসনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর ২০০৫ সালে একটি মামলায় তিনি খালাস পান এবং ২০১৯ সালে ‘লিভিং নেভারল্যান্ড’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে পুনরায় বিতর্ক সামনে আসে।

উল্লেখ্য যে, প্রথম সিনেমার নির্মাণকালে আইনি জটিলতার কারণে নেভারল্যান্ড র‍্যাঞ্চে পুলিশের অভিযানের মতো দৃশ্যগুলো বাদ দিতে হয়েছিল। পরে জ্যাকসন পরিবারের অর্থায়নে প্রায় পাঁচ কোটি ডলার ব্যয়ে পুনরায় শুটিং সম্পন্ন করা হয়েছিল। বিশ্বের অন্যতম সেরা সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের একক অ্যালবাম ও গানের বিক্রি ৫০ কোটি ছাড়িয়েছে। তার জীবনের সংগীত ও বিতর্কের এই সংমিশ্রণ দ্বিতীয় সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।