বিশ্ব

মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

প্রতিবেদক
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাইকেল জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় মাইকেল জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট
সব খবর

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে অবস্থিত কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে একটি বড় ট্রাক ও পর্যটকবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২০ অক্টোবর মঙ্গলবার ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতরা সবাই দেশি-বিদেশি পর্যটক বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করেছে কর্তৃপক্ষ। এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, একটি ক্রেনের সাহায্যে দুমড়েমুচড়ে যাওয়া বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের পুরো অংশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গিজার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

মিসরে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং আইন প্রয়োগে শিথিলতাকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হয়েছিলেন। এছাড়া আগস্ট মাসে উত্তর মিসরে কৃষি শ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে শিশুসহ অন্তত ১৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।