রাজনীতি

সমাজের নিকৃষ্টরাই এখন এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার হাফিজ উদ্দিন

প্রতিবেদক
সাজেকের অবরুদ্ধ তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করল আইনশৃঙ্খলা বাহিনী সাজেকের অবরুদ্ধ তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করল আইনশৃঙ্খলা বাহিনী দৈনন্দিন জীবনে পালনীয় ১০টি অবহেলিত সুন্নত দৈনন্দিন জীবনে পালনীয় ১০টি অবহেলিত সুন্নত ক্লাব অতীতের সাফল্য নিয়ে পড়ে আছে: ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেস ক্লাব অতীতের সাফল্য নিয়ে পড়ে আছে: ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেস দাম্মাম ও রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত দাম্মাম ও রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত দেশের বিভিন্ন জেলায় বাড়ছে টার্গেট কিলিংয়ের আতঙ্ক দেশের বিভিন্ন জেলায় বাড়ছে টার্গেট কিলিংয়ের আতঙ্ক ইরানে ইসরায়েলের হামলার সক্ষমতা ও সীমাবদ্ধতা ইরানে ইসরায়েলের হামলার সক্ষমতা ও সীমাবদ্ধতা ইতালিতে কেন বিয়ের প্রস্তাব দেননি বিজয় দেবেরাকোন্ডা? ইতালিতে কেন বিয়ের প্রস্তাব দেননি বিজয় দেবেরাকোন্ডা? নিরাপত্তাজনিত কারণে ফের বন্ধ ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে ফের বন্ধ ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চাপে ইরান হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চাপে ইরান সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ
সব খবর

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মন্তব্য করেছেন যে, সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতি করার উপযুক্ত পরিবেশ না থাকায় সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হচ্ছেন। বুধবার (২১ অক্টোবর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ইথিওপিয়ার তুলনায় বাংলাদেশ বর্তমানে কোথায় চলে গেছে তা দেখার বিষয়। সবচেয়ে বড় দুর্নীতিবাজরাই এখন সমাজের বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে তিনি আশাবাদী যে, দেশ এমন অবস্থায় থাকবে না এবং ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে স্পিকার বলেন, দলটির পতনের পর তাদের আয়নাঘর ও টর্চার সেলের অস্তিত্ব সামনে এসেছে, যেখানে বহু মানুষকে আটকে রেখে নির্যাতন ও বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ প্রশাসন ও সামরিক বাহিনীকে ধ্বংস করেছে এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দলবলসহ তারা দেশ ছেড়ে পালিয়েছে। অথচ শেখ হাসিনা একসময় বড় গলায় বলেছিলেন আওয়ামী লীগ পালায় না।

নিজের সততার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন বলেন, তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছেন। তিনি তজুমদ্দিনে কোনো ধরনের মাস্তানি, চাঁদাবাজি বা অপকর্ম বরদাশত করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে বর্তমানে সাধারণ সদস্য হিসেবে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করছেন। স্থানীয় নেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, এলাকায় জমি দখল বা হয়রানির মতো অপকর্মে কোনো নেতা জড়িত থাকলে তাকে যেন জানানো হয়।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসব দুঃশাসন থেকে মুক্তির জন্য মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।