বাংলাদেশ

দাম্মাম ও রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত

প্রতিবেদক
ক্লাব অতীতের সাফল্য নিয়ে পড়ে আছে: ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেস ক্লাব অতীতের সাফল্য নিয়ে পড়ে আছে: ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেস দেশের বিভিন্ন জেলায় বাড়ছে টার্গেট কিলিংয়ের আতঙ্ক দেশের বিভিন্ন জেলায় বাড়ছে টার্গেট কিলিংয়ের আতঙ্ক ইরানে ইসরায়েলের হামলার সক্ষমতা ও সীমাবদ্ধতা ইরানে ইসরায়েলের হামলার সক্ষমতা ও সীমাবদ্ধতা ইতালিতে কেন বিয়ের প্রস্তাব দেননি বিজয় দেবেরাকোন্ডা? ইতালিতে কেন বিয়ের প্রস্তাব দেননি বিজয় দেবেরাকোন্ডা? নিরাপত্তাজনিত কারণে ফের বন্ধ ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে ফের বন্ধ ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চাপে ইরান হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চাপে ইরান সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী
সব খবর

সৌদি আরবের দাম্মাম শহরের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাম্মামগামী আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত থাকবে। এছাড়া রিয়াদ রুটের ফ্লাইটগুলো আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। যদিও এর আগে কিছুদিন বন্ধ থাকার পর বুধবারই রুটটিতে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশে রওনা হয়েছিল এবং ফিরতি ফ্লাইটটি সেসময় উড্ডয়নরত ছিল, যা বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা ছিল।

চলমান পরিস্থিতির কারণে ২৫ অক্টোবর থেকে চালুর কথা থাকা রিয়াদ রুটের ফ্লাইটও এখন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী করণীয় ও সংশোধিত যাত্রাসূচি পরবর্তীতে জানানো হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত সব ফ্লাইট নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল অব্যাহত থাকবে।

জরুরি প্রয়োজনে যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য যে, বুধবার রাতে দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনায় দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।